গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড হলেও, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতের দেখা মেলেনি। সর্বশেষ মাল্টি-মডেল পূর্বাভাস বিশ্লেষণেও আগামী ২৪–৪৮ ঘণ্টা একই ধরনের আবহাওয়ার প্রবণতা বজায় থাকার ইঙ্গিত মিলছে।
আরও পড়ুনঃ স্থগিত অমরনাথ যাত্রা, জারি নির্দেশিকা
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
আরও পড়ুনঃ নজরে চিকেনস নেক, বর্ষায় আটোসাঁটো জলপথ; শাহের নজর
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামসহ অধিকাংশ জেলায় আগামী ২৪–৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে। এর প্রধান কারণ মৌসুমী বায়ুর দুর্বলতা, যার ফলে জলীয়বাষ্পপূর্ণ মেঘপুঞ্জের বেশিরভাগই উত্তরবঙ্গের দিকে সরে যাচ্ছে।


