কামারহাটির বিধায়ক মদন মিত্র শিবির বদলানোর পর থেকে তীব্র আক্রমণ শানিয়ে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি অভিষেককে ‘খুনি’ বলার পাশাপাশি ২১ জুলাই নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। মদন বলেছেন, “২১ জুলাই সকালে যদি গণ্ডগোল হয়, তাহলে গুলি-গোলা চলবে।”
আরও পড়ুনঃ তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল; জলপাইগুড়িতে দাপট বাড়ছে লাল পতাকার
মদনের বক্তব্যে তিনি বলেন, “দিদিমণি, যুবরাজসহ সবাই দালাল, একমাত্র আমি নই। অভিষেককে বলি আমাকে চমকে-ধমকানো ঠিক হবে না। আমাকে খুনের চেষ্টা করা হয়েছে, গুলি চালানো হয়েছে, আমি পাত্তা দিই না। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথায়?” তিনি আরও বলেন, “অভিষেক তো ক্রিমিনাল, পয়সা দিয়ে খুন করেন।”

২১ জুলাই সকালেও দুই মিছিল হবে—একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের, অন্যটি শুভেন্দু অধিকারীর। মদনের মতে, সেখানে গণ্ডগোল হলে গুলি-গোলা শুরু হতে পারে।
বিজেপি বিধায়ক সজল ঘোষ মদনের মন্তব্যের প্রশংসা করে বলেন, “অভিষেককে খুনি বলা ঠিক আছে, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দুর মিছিলের কথা বলা অপ্রকৃতস্থ মন্তব্য। আমরা জানি তৃণমূল মানেই চোর ও খুনি, এতে নতুন কিছু নেই।”
রাজনৈতিক উত্তেজনা তীব্র হওয়ার এই ঘটনাটি আগামী দিনে রাজ্যের রাজনৈতিক পরিবেশে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।


