চার ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা জানালো নয়াদিল্লি; আহত এক জন হাসপাতালে ভর্তি
আরও পড়ুনঃ শিলিগুড়ি এখন থেকে নতুন জেলা, দীর্ঘদিনের দাবি পূরণের পথে
ইউক্রেনের ওদেসা বন্দরের কাছে হামলার ঘটনায় চার ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। ১৯ জুলাই সন্ধ্যায় গিনি বিসাউয়ের পতাকাবাহী ‘এমভি গোল্ডেন লিও’ পণ্যবাহী জাহাজে এই হামলার ঘটনা ঘটে। জাহাজটিতে মোট ১৭ জন ক্রু ছিলেন, যার মধ্যে পাঁচ জন ভারতীয়।
ভারতীয় বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের হামলা এবং বেসামরিক ক্রুদের জীবন বিপন্ন করা অত্যন্ত নিন্দনীয়। ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরও পড়ুনঃ ২১ জুলাইকে ব্যবহার করে US-তে চোখ দেখাতে যায়, খোঁচা শুভেন্দুর
ইউক্রেনীয় কর্তৃপক্ষ হামলার দায় রাশিয়ার ওপর চাপিয়ে জানিয়েছে, তিনটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। ওই ঘটনায় নয়জন ক্রু ও এক মেরিটাইম পাইলট নিহত হয়েছেন। উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং আট জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এই ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ ও নিন্দার সৃষ্টি হয়েছে।


