Tuesday, 21 July, 2026
21 July
Homeআবহাওয়াWeather: আজ কেমন ২১ জুলাই! আরও সক্রিয় দক্ষিণবঙ্গে বর্ষা; আগামী কয়েকদিন বাড়বে...

Weather: আজ কেমন ২১ জুলাই! আরও সক্রিয় দক্ষিণবঙ্গে বর্ষা; আগামী কয়েকদিন বাড়বে বৃষ্টির দাপট

আগামী কয়েকদিনে কোথাও কোথাও ১৫০–২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দক্ষিণবঙ্গে বর্ষা আরও সক্রিয়! আগামী কয়েকদিন বাড়বে বৃষ্টির দাপট।

দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ধরে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে উত্তর ভারত থেকে ঝাড়খণ্ড হয়ে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা অতিক্রম করে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে মৌসুমী বায়ু আরও সক্রিয় হয়ে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) থেকে শনিবার (২৫ জুলাই) পর্যন্ত সম্ভাব্য বৃষ্টিপাতের চিত্র:

কলকাতা, হাওড়া ও পার্শ্ববর্তী অঞ্চল:
আগামী কয়েকদিনে কোথাও কোথাও ১৫০–২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। জল জমা, যান চলাচলে বিঘ্ন এবং স্থানীয় জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ তিন টুকরো TMC, আজ ‘ভাঙাচোরা’ তৃণমূলের তিনটে ২১ শে জুলাই, রাস্তায় বেরনোর আগে ট্রাফিকের হালচাল

সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা:
পূর্ব মেদিনীপুর
দক্ষিণ ২৪ পরগনা
হাওড়ার একাংশ
পশ্চিম মেদিনীপুর
এই অঞ্চলগুলিতে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মাঝারি থেকে ভালো বৃষ্টির সম্ভাবনা:
পূর্ব বর্ধমান
পশ্চিম বর্ধমান
বাঁকুড়া
পুরুলিয়া
নদীয়া
সম্ভাব্য বৃষ্টিপাত ৮০–১২০ মিলিমিটার

তুলনামূলক কম বৃষ্টির সম্ভাবনা:
বীরভূম
মুর্শিদাবাদ
এই জেলাগুলিতে আনুমানিক ৫০–৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুনঃ ইউক্রেনে পণ্যবাহী জাহাজে তীব্র হামলা, কড়া নিন্দা নয়াদিল্লির

সতর্কতা:

নিম্নাঞ্চলে জল জমতে পারে।

বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সময় অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া এড়িয়ে চলুন।

মৎস্যজীবী ও উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সর্বশেষ আবহাওয়া আপডেট অনুসরণ করার অনুরোধ রইল।

এই মুহূর্তে

আরও পড়ুন