Wednesday, 22 July, 2026
22 July
HomeদেশRahul Gandhi: 'ককরোচ'-দের পাশে রাহুল-প্রিয়াঙ্কা, মোদীর বাসভবনের বাইরে ধর্না

Rahul Gandhi: ‘ককরোচ’-দের পাশে রাহুল-প্রিয়াঙ্কা, মোদীর বাসভবনের বাইরে ধর্না

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে ধরনায় বসেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ছাত্র-যুবদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে ধরনায় বসেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও অন্যান্য নেতারা মিছিল করেন প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে, এরপর রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অন্যান্য সাংসদ ধর্নায় যোগ দেন।

আরও পড়ুনঃ আরশোলার মুখোশের পতন! জামাতের সমর্থনের ভয়ংকর সত্য

রাহুল গান্ধী সামাজিক মাধ্যমে লিখেছেন, “গতকাল ছাত্রদের ওপর নৃশংসতা হয়েছে, কিন্তু সরকার বিষয়টি স্বীকার করতে চায় না এবং সংসদেও আলোচনা করতে রাজি নয়। দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ উচিত।”

আরও পড়ুনঃ উত্তাল রাজধানী দিল্লি; ফের আসছে কৃষক বিক্ষোভের ঝড়? 

বিক্ষোভ চলাকালীন কংগ্রেস নেতারা ছাত্রদের প্রতি হওয়া পদক্ষেপের নিরপেক্ষ তদন্ত ও যুবসমাজের কণ্ঠরোধের অভিযোগ তোলেন। সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ ধর্নাস্থলে ব্যাপক মোতায়েন রয়েছে এবং সাংসদদের আটক করার সম্ভাবনা রয়েছে। মল্লিকার্জুন খাড়গে জানান, কংগ্রেস ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন করে এবং বলছেন, “এই ভীতু, স্বৈরাচারী সরকারকে লাঠিচার্জ ও বলপ্রয়োগের জবাব দিতে হবে। মোদী ও শাহ দেশের যুবসমাজের প্রতি অন্যায় করেছেন, তাঁদের পদত্যাগ করতে হবে।”

এই মুহূর্তে

আরও পড়ুন