কলেজ স্ট্রিটকে ঢেলে সাজানোর পরিকল্পনা ঘোষণা করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার সকালে বইপাড়ায় গিয়ে কলকাতা পৌরনিগমের পুর কমিশনার স্মিতা পাণ্ডে ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে কলেজ স্ট্রিট চত্বর পরিদর্শন করেন তিনি।
আরও পড়ুনঃ সুবিধাবাদীদের দলে ঢোকার চেষ্টা নিয়ে বিস্ফোরক পোস্ট বিজেপি নেতার
পরিকল্পনা অনুযায়ী, কলেজ স্ট্রিটের একটি অংশকে ‘নো ভেহিকেলস জোন’ করা হবে, যেখানে গাড়ি চলবে না এবং হর্ন বাজানো নিষিদ্ধ থাকবে। বইয়ের দোকানগুলোকে রিলোকেট করার ব্যবস্থা করা হবে, তবে মূল কলেজ স্ট্রিটের রাস্তায় আপাতত কোনও পরিবর্তন হবে না।
সাইকেল চালানোর জন্য বিশেষ ব্যবস্থা থাকবে, যেখানে কেউ বাইরে থেকে সাইকেল নিয়ে আসবে না, বরং এখান থেকে সাইকেল নিতে পারবে। বয়স্কদের জন্য ব্যাটারি চালিত গাড়ি থাকবে। ক্যাফে, বই পড়ার জন্য বেঞ্চ এবং শান্ত পরিবেশ নিশ্চিত করতে ‘নো আওয়াজ’ নীতি থাকবে।

অগ্নিমিত্রা পাল জানান, রুটিরুজি নিয়ে দোকানদারদের চিন্তার কারণ নেই, কারণ রিলোকেশন ওই দোকানদারদের জন্যই হবে এবং স্টলগুলো একই ডিজাইনের ও সুন্দর করে সাজানো হবে, বিদেশের মতো।
আরও পড়ুনঃ ‘বাংলায় শিক্ষক আন্দোলনে লাঠিচার্জের সময় সহানুভূতি জাগেনি?’ মমতাকে নিশানা কাকলির
দোকানদাররাও পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন, তবে আক্ষেপ করেছেন যে, তাদের জীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয়।
সার্বিকভাবে কলেজ স্ট্রিটের উন্নয়নে এই মেকওভারকে বড় ধাপে এগিয়ে নেওয়া হচ্ছে, যেখানে উচ্ছেদ নয়, বরং সুন্দর ও সুসংগঠিত বাজার গড়ে তোলা হবে।


