জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে এক পুলিশকর্মীকে লক্ষ্য করে গত বুধবার সকালে একদল জঙ্গি আচমকা গুলি চালায়। হামলার সময় ৩৫ বছর বয়সী হেড কনস্টেবল আশিক হুসেন কুরেশি পেট্রোলিংয়ের দায়িত্বে ছিলেন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ওই পুলিশ কর্মীকে অনন্তনাগ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে, সেখানে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুনঃ বড় বদল ডিলিমিটেশনে; লুপ্ত হচ্ছে মীনাদেবী, বিজয় ও সন্তোষ পাঠকের পুরনো ওয়ার্ড
জঙ্গিরা বাইকে করে এসে পুলিশের পেট্রোলিং টিমের ওপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ বলছে, জঙ্গিরা জঙ্গলের আড়াল থেকে গুলি চালায় এবং পুলিশ প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। হামলার সময় ওই পুলিশকর্মী অমরনাথ যাত্রার নিরাপত্তায় মোতায়েন ছিলেন। হামলার পর অতিরিক্ত বাহিনী মোতায়েন করে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে এবং জঙ্গিদের গ্রেফতার বা নিকেশের চেষ্টা চলছে।
গত বছর পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় পাকিস্তানি জঙ্গিদের হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল। এবার একই উপত্যকায় নতুন হামলা জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরো বাড়িয়েছে।
আরও পড়ুনঃ বিক্ষোভ বিদেশেও; সকাল থেকে ভিড় বাড়ছে যন্তর মন্তরে
সেনা জানাচ্ছে, সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা বারবার হয়েছে, কিন্তু কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিকাংশ অনুপ্রবেশ ব্যর্থ হয়েছে।
এই ঘটনায় নিরাপত্তা বাহিনী ও প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।


