দক্ষিণ ২৪ পরগনার উপর নিম্নচাপ | পশ্চিমাঞ্চলে বৃষ্টি আরও বাড়ার আশঙ্কা
বর্তমানে দক্ষিণ ২৪ পরগনার উপর অবস্থান করছে নিম্নচাপ। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিস্থিতি আরও সক্রিয় হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ চরম বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বাংলাদেশ; রাত ৮টা বাজলেই বন্ধ শপিং মল ও আলো
এই মুহূর্তে ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টি:
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে।
বিক্ষিপ্ত বৃষ্টি:
দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও কলকাতার বেশ কিছু অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আপাতত বৃষ্টি না থাকলেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ সেই রাতে তড়িঘড়ি দেহ সত্কার কেন? গ্রেফতার নির্মল ঘোষ
আগামী ৩–৬ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অত্যাধিক ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আপনার এলাকায় বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি কেমন?
কমেন্টে আপনার এলাকার নাম ও বৃষ্টির পরিস্থিতি জানান।


