Friday, 28 August, 2026
28 August
HomeদেশSonu Sood: প্রমিস করলেন; ‘খাবার নিয়ে আসছি!’ বিপর্যস্ত নেপালের পাশে সোনু সুদ

Sonu Sood: প্রমিস করলেন; ‘খাবার নিয়ে আসছি!’ বিপর্যস্ত নেপালের পাশে সোনু সুদ

বিপদের দিনে আবারও ত্রাতার ভূমিকায় অভিনেতা সোনু সুদ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ সংবাদ প্রতিনিধি:

নেপালে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ ও বিধ্বংসী হড়পা বানে মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে ইতিমধ্যেই বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং ১৬০০-রও বেশি মানুষ এখনো নিখোঁজ। এই কঠিন পরিস্থিতির খবরের পর থেকেই শোক প্রকাশ করার পাশাপাশি দুর্গত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন একাধিক বলিউড তারকা।

আরও পরুনঃ স্কুটারকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বিয়েবাড়ির বাস; মর্মান্তিক দুর্ঘটনায় আহত অন্তত ৩৫

ত্রাণ ও সহায়তার হাত বাড়ালেন সোনু সুদ

বিপদের দিনে আবারও ত্রাতার ভূমিকায় অভিনেতা সোনু সুদ। তিনি ক্ষতিগ্রস্তদের আশ্রয় ও খাদ্যের অভাব মেটাতে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন এবং নেপালের পুনর্গঠনে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুনঃ  হঠাত্‍ অভিষেকের অফিসে KMC, ধাক্কা মেরে ঢুকল পুলিশও; তুলকালাম পরিস্থিতি ক্যামাক স্ট্রিটে

মৌন প্রার্থনা ও বলিউডের প্রতিক্রিয়া

  • সঞ্জয় দত্ত: সহানুভূতি জানিয়ে তিনি লেখেন, “নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত সবার জন্য আমার প্রার্থনা রইল। এই কঠিন সময়ে আমি আপনাদের পাশে আছি এবং যেভাবে সম্ভব সাহায্য করতে প্রস্তুত।”

  • মণীশা কৈরালা: নেপালি বংশোদ্ভূত এই অভিনেত্রী চরম মর্মাহত হয়ে দেশবাসীর জন্য প্রার্থনা করার আর্জি জানিয়ে সংক্ষেপে লেখেন, “প্রার্থনা করুন নেপালের জন্য।”

  • কঙ্গনা রানাওয়াত: নেপাল-তিব্বত হড়পা বানে ইশা ফাউন্ডেশনের ৮০ জন সদস্য নিখোঁজ হওয়ার বিষয়ে সদগুরুর একটি ভিডিও শেয়ার করে তিনি গভীর শোক প্রকাশ করেন।

  • অনুপম খের: স্তম্ভিত প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “বিপর্যয়ের দৃশ্য দেখে আমি গভীরভাবে ব্যথিত। প্রিয়জনকে হারানো মানুষদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই।”

নেপালের এই মর্মান্তিক ট্র্যাজেডিতে আন্তর্জাতিক স্তরেও উদ্বেগ ও সহায়তার আবহ তৈরি হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন