Friday, 27 November, 2026
27 November
HomeদেশINDIA: বিরাট ধাক্কা ‘ইন্ডি’ জোটে! ‘ইন্ডি’ জোটের 'পিণ্ডি' গেল চোটকে

INDIA: বিরাট ধাক্কা ‘ইন্ডি’ জোটে! ‘ইন্ডি’ জোটের ‘পিণ্ডি’ গেল চোটকে

‘ইন্ডি’ জোটের শরিক দলগুলির বৈঠকের ঠিক আগেই পওয়ারের দলের এই অবস্থান জোটের অন্দরে বড়সড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মোদি সরকারের প্রস্তাবিত সীমানা পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) বিলে সমর্থন জানানোর ইঙ্গিত দিল এনসিপি (শরদচন্দ্র পওয়ার)। শুক্রবার (২৭ নভেম্বর) দলের বিধায়ক ও জাতীয় মুখপাত্র জিতেন্দ্র আওয়াধ এই ঘোষণা করেন; তাঁর দাবি, অসুস্থ শরদ পওয়ারের সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, বিহারে আরজেডি সাংসদ সুরেন্দ্র প্রসাদ যাদবও বিলের পক্ষে সওয়াল করেছেন। শনিবার (২৮ নভেম্বর) ‘ইন্ডি’ জোটের শরিক দলগুলির বৈঠকের ঠিক আগেই পওয়ারের দলের এই অবস্থান জোটের অন্দরে বড়সড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  জনতার জন্য খুলে দেওয়া হলো অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত ‘শিশমহল’; ঘুরিয়ে দেখাল দিল্লির বিজেপি সরকার

এনসিপি (এসপি)-র শর্ত ও আরজেডি সাংসদের বক্তব্য

সীমানা পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধী শিবিরের দুই শরিক দলের নেতা ভিন্ন মাত্রায় অবস্থান স্পষ্ট করেছেন:

  • এনসিপি (এসপি)-র শর্ত: জিতেন্দ্র আওয়াধ জানান, তাঁরা তখনই এই বিলকে সমর্থন করবেন, যখন তাতে সমস্ত রাজ্যে লোকসভার আসন সংখ্যা সমানভাবে ৫০ শতাংশ বাড়ানোর সংস্থান থাকবে। এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, দেশের প্রতিটি রাজ্যেই লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাবে কেন্দ্র ইতিমধ্যে অনুমোদন দিয়েছে এবং আগামী ২৫ বছর অর্থাৎ ২০৫১ সাল পর্যন্ত এই আসন বিন্যাস অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

  • আরজেডি সাংসদের যুক্তি: শুক্রবার গয়ায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আরজেডি সাংসদ সুরেন্দ্র প্রসাদ যাদব বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও উন্নয়নের চাপের কথা মাথায় রেখে এখনই সীমানা পুনর্বিন্যাস হওয়া উচিত। জনসংখ্যার অনুপাতে জনপ্রতিনিধি বাড়লে সংসদে সাধারণ মানুষের সমস্যা আরও ভালোভাবে তুলে ধরা যাবে বলে দাবি করেন তিনি। তবে আরজেডির তরফে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি।

আরও পড়ুনঃ  বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতি খারিজ

সংসদের অধিবেশন ও ‘ইন্ডি’ জোটের বৈঠক

গত জুলাই মাসে শুরু হওয়া বাদল অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা না করেই কেন্দ্র এবার তার বর্ধিত পর্ব শুরু করার ঘোষণা করেছে:

  • অধিবেশনের সময়সূচি: আগামী ৩০ নভেম্বর লোকসভায় এবং ২ ডিসেম্বর রাজ্যসভায় অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনেই সরকার সীমানা পুনর্বিন্যাস বিল পাশ করার চেষ্টা চালাতে পারে বলে সূত্রের খবর।

  • জোটের কৌশল ও টানাপোড়েন: অধিবেশনের আগে কৌশল ঠিক করতে শনিবার ‘ইন্ডি’ জোটের শরিক দলগুলির বৈঠকে বসার কথা রয়েছে। সূত্রের খবর, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে ইতিমধ্যেই ফোনে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন প্রেক্ষাপটে জোটের অন্যতম প্রধান স্থপতি হিসেবে পরিচিত শরদ পওয়ারের দলের এই অবস্থান বিরোধী ঐক্যে নতুন সমীকরণ তৈরি করল বলে মনে করছে রাজনৈতিক মহল।

এই মুহূর্তে

আরও পড়ুন