Wednesday, 14 October, 2026
14 October
Homeআন্তর্জাতিক নিউজNew York: ‘আপনি জঙ্গি…’, আমেরিকায় 'জনরোষের' শিকার হুইলচেয়ারে বসা ইউনুস! কর্মফল খুবই...

New York: ‘আপনি জঙ্গি…’, আমেরিকায় ‘জনরোষের’ শিকার হুইলচেয়ারে বসা ইউনুস! কর্মফল খুবই ভয়ানক

এক বাংলাদেশি নেটিজেন মন্তব্য করেছেন, "যেমন কর্ম, তেমন ফল।" অপর একজন লিখেছেন, "কর্মফল খুবই ভয়ানক।"

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ আন্তর্জাতিক প্রতিনিধি:

আমেরিকার মাটিতে পা রাখতেই তীব্র জনরোষ ও বিক্ষোভের মুখে পড়লেন বাংলাদেশের (প্রাক্তন) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। নিউ ইয়র্ক বিমানবন্দরে হুইলচেয়ারে বসা ইউনুসকে ঘিরে ধরে একদল বিক্ষুব্ধ মানুষ তাঁকে লক্ষ্য করে ‘টেররিস্ট’ বা জঙ্গি বলে স্লোগান দেন এবং দেশজুড়ে হাজার হাজার পুলিশকর্মী ও গণতন্ত্র হত্যার চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। সংবাদমাধ্যম ‘কালের কণ্ঠ’-এর সূত্রে প্রকাশিত একটি ভিডিয়োকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা এখন রীতিমতো ভাইরাল (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বঙ্গ বার্তা)।

আরও পড়ুনঃ  জামিন খারিজ, শ্রীভূমিতে সুজিতহীন পুজো হচ্ছে, যেমন কর্ম তেমন ফল

নিউ ইয়র্ক বিমানবন্দরে ঠিক কী ঘটেছিল?

ভাইরাল হওয়া ওই ভিডিয়ো এবং প্রবাসীর বয়ান অনুযায়ী, নিউ ইয়র্ক বিমানবন্দরে হুইলচেয়ারে বসে থাকা মহম্মদ ইউনুসকে যখন এক ব্যক্তি ঠেলে নিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই একদল প্রবাসী বাংলাদেশি তাঁকে ঘিরে ধরেন। বিক্ষুব্ধদের একজন সরাসরি চিৎকার করে বলতে শুরু করেন, “ইউ টেরোরিস্ট! আপনি কেন এসেছেন এখানে? কেন এই দেশে এসেছেন আপনি? আমাদের দেশে আপনি হাজার-হাজার পুলিশকর্মীকে খুন করেছেন। আপনি আমাদের দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন!”

বিক্ষোভকারীদের দাবি, তাঁরা দোহা থেকে ইউনুসের নিউ ইয়র্কে আগমনের খবর পেয়েই বিমানবন্দরে হাজির হয়েছিলেন। নিজেদের ‘দেশপ্রেমিক’ ও আওয়ামি লিগের সমর্থক হিসেবে দাবি করে বিক্ষোভকারীরা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘জননী’ হিসেবে উল্লেখ করেন এবং ইউনুসকে সরাসরি ‘খুনি’ বলে তোপ দাগেন। এক বিক্ষোভকারী ক্ষোভ প্রকাশ করে জানান, তাঁর নিজের বাড়ি পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে।

‘নিজের ব্যবসার স্বার্থেই বাংলাদেশের উন্নতি চাননি ইউনুস’

ওই বিমানবন্দরে উপস্থিত এক আওয়ামি লিগের সমর্থক ও এক শ্বেতাঙ্গ মহিলার বক্তব্যও সামনে এসেছে। তাঁদের অভিযোগ, বৈশ্বিক মঞ্চে ইউনুসের কর্মকাণ্ডের মুখোশ খুলে গেছে। তাঁর ‘স্বৈরাচারী’ নীতির কারণে বাংলাদেশ আজ ধ্বংসের মুখে। নোবেলজয়ী এই অর্থনীতিবিদের ক্ষুদ্রঋণ ও ব্যবসা মূলত দরিদ্র দেশগুলিতেই চলে, আর সেই কারণেই তিনি কখনো চাননি বাংলাদেশ প্রকৃত অর্থে অর্থনৈতিকভাবে উন্নত হোক। নিজের ব্যবসার পরিধি বাড়াতে এবং রাজনৈতিক ফায়দা তুলতে বিরাট অঙ্কের টাকা বিনিয়োগ করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ছক কষা হয়েছিল বলেও অত্যন্ত গুরুতর অভিযোগ তোলা হয়েছে।

আরও পড়ুনঃ এরা কি আইন মানে না? যন্তর মন্তরে বারণ, তবু হাজিরা! গেট টপকে বন্ধ যন্তর মন্তরে ঢুকে আটক সিজেপির সৌরভ, আশুতোষেরা

নেটপাড়ায় প্রতিবাদের ঝড়

ঘটনার এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই শুরু হয়েছে তীব্র চর্চা। এক বাংলাদেশি নেটিজেন মন্তব্য করেছেন, “যেমন কর্ম, তেমন ফল।” অপর একজন লিখেছেন, “কর্মফল খুবই ভয়ানক।” কেউ কেউ আবার কটাক্ষ করে বলেছেন, “মবের জনক যখন নিজেই মবের শিকার!” ঘরের বাইরেও আন্তর্জাতিক স্তরে মহম্মদ ইউনুসকে এভাবে প্রবাসী সাধারণ মানুষের ক্ষোভ ও বিরোধিতার মুখে পড়তে হওয়ায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানা জল্পনা।

এই মুহূর্তে

আরও পড়ুন