বিশেষ জাতীয় প্রতিনিধি, নতুন দিল্লি:
হাজার হাজার সমর্থককে সঙ্গে নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সুপ্রিম কোর্ট অভিযানকে সরাসরি ‘দায়িত্বজ্ঞানহীন’ ও বিচারব্যবস্থাকে প্রভাবিত করার অপচেষ্টা বলে দেগে দিল শীর্ষ আদালত। বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়ার দায়ের করা মামলার ভিত্তিতে শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের (CJI Surya Kant) ডিভিশন বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এই ধরনের চাপে সুপ্রিম কোর্ট কখনো প্রভাবিত হয় না এবং কেউ বিচারব্যবস্থাকে ভয় দেখাতেও পারবে না।
আরও পড়ুনঃ আমির খানের ভাগ্নে ইমরানকে দেশ ছাড়তে বলল মুম্বই পুলিশ
সুপ্রিম কোর্টের কঠোর বার্তা ও নোটিস
গত সোমবার ইন্ডিয়া জোটের শরিক দলগুলির সমর্থনে সুপ্রিম কোর্টকে নিশানা করে একটি বিশাল মহা মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই ঘটনার তীব্র সমালোচনা করে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন যে, রাজনৈতিক ফায়দা তুলতে বিচারব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
গৌরব ভাটিয়ার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ কড়া সুরে মন্তব্য করে:
-
‘কেউ প্রভাব ফেলতে পারে না’: আদালতের বাইরে রাজনৈতিক দলগুলি নানা কথা বললেও বিচারব্যবস্থা যে কারোর ভ্রূকুটিতে ভয় পায় না, তা সাফ জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। বেঞ্চের পর্যবেক্ষণ, “আমরা সব জানি, কোথায় কী হচ্ছে। আমরা কেউ গজমিনারে বসে নেই।”
-
রাহুল ও অখিলেশকে নোটিস: সুপ্রিম কোর্টকে ঘিরে এভাবে রাজনৈতিক মিছিল করার যৌক্তিকতা কী, তার ব্যাখ্যা চেয়ে রাহুল গান্ধী ও সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব-সহ ইন্ডিয়া জোটের শীর্ষস্থানীয় নেতাদের নোটিস পাঠিয়েছে আদালত।
আরও পড়ুনঃ আমির খানের ভাগ্নে ইমরানকে দেশ ছাড়তে বলল মুম্বই পুলিশ
মামলার শুনানি ও অন্যান্য অভিযোগ
সোমবারের ওই মহামিছিলের পরই রাহুল গান্ধী, অখিলেশ যাদব সহ ১১ জন বিরোধী নেতা এসআইআর (SIR) প্রক্রিয়ায় স্থগিতাদেশ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতে এদিন নির্বাচন কমিশন ও কেন্দ্রকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে যে, কমিশনকে নোটিস পাঠানোর অর্থ এই নয় যে রাহুল গান্ধীর এহেন ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আগামী শুনানিতে তাঁর আচরণের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে হবে।
পাশাপাশি, ওই মিছিল চলাকালীন এক মহিলা সাংবাদিককে হেনস্থা করার অভিযোগ উঠেছে রাহুল গান্ধীর বিরুদ্ধে। এই বিষয়ে সুপ্রিম কোর্টে আলাদাভাবে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। আদালত তাঁকে এই বিষয়ে একটি পৃথক আবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে, যা পরবর্তী সময়ে খতিয়ে দেখা হবে।


