Saturday, 17 October, 2026
17 October
HomeদেশSC: শিশুদের ক্ষেত্রেও ইন্টারনেট ব্যবহার করা মৌলিক অধিকার! ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

SC: শিশুদের ক্ষেত্রেও ইন্টারনেট ব্যবহার করা মৌলিক অধিকার! ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ইন্টারনেট ব্যবহার করার অধিকার সংবিধানের ১৯(১)(এ) অনুচ্ছেদ-সহ ২১ অনুচ্ছেদের অধীনে প্রতিটি ব্যক্তির মৌলিক অধিকার।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ইন্টারনেট ব্যবহারের অধিকার এবার শিশুদের জন্যও একটি সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। শনিবার এক ঐতিহাসিক শুনানিতে এহেন তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরল সুপ্রিম কোর্ট। সংবিধানের অনুচ্ছেদ ১৯(১)(এ) (বাক ও বাকপ্রকাশের স্বাধীনতা) এবং অনুচ্ছেদ ২১ (জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার)-এর আওতায় দেশের প্রতিটি নাগরিকের পাশাপাশি শিশুরা, তাদের বয়স যা-ই হোক না কেন, সমপরিমাণে ইন্টারনেট ব্যবহারের মৌলিক অধিকার ভোগ করে বলে সাফ জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

বিচারপতি জেবি পাদরিওয়ালা এবং বিচারপতি বিনোদ চন্দ্রনের বিশেষ বেঞ্চে সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে শিশুদের যৌন নিপীড়ন সংক্রান্ত কনটেন্ট (CSAM) চিহ্নিতকরণ ও তা দ্রুত মুছে ফেলা সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল। শুনানি চলাকালীনই এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ব্যক্ত করে ডিভিশন বেঞ্চ জানায়, শিশুদের নিরাপত্তা রক্ষা করা এবং তাদের ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা—এই দুটি বিষয়টি একেবারেই পরস্পরের বিরোধী নয়।

আরও পড়ুনঃ  মাটির দেওয়াল আর খড়ের চালে প্রতিমার স্নিগ্ধ আলো; পুরুলিয়ার মেঠো পথেই বেঁচে রয়েছে আসল বাংলার প্রাণের পুজো

কী জানাল শীর্ষ আদালত?

আদালত তার পর্যবেক্ষণে স্পষ্ট ভাষায় জানায়, “আমাদের বলতে দ্বিধা নেই যে ইন্টারনেট ব্যবহার করার অধিকার সংবিধানের ১৯(১)(এ) অনুচ্ছেদ-সহ ২১ অনুচ্ছেদের অধীনে প্রতিটি ব্যক্তির মৌলিক অধিকার। আমাদের শিশুরা, তাদের বয়স যা-ই হোক না কেন, সমান অধিকার ভোগ করে। এই অধিকারকে পুরোপুরি অস্বীকার করাটা ঠিক ততটাই অযৌক্তিক হবে, যতটা এটা দাবি করা যে, একটি নির্দিষ্ট বয়সের নিচের শিশুদের বিবেক রক্ষা করার মতো কিছু নেই বা এমন কোনও বাক্‌স্বাধীনতা নেই যা প্রকাশের যোগ্য।”

আরও পড়ুনঃ  ‘সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পাই না’, আন্দোলনের হুঁশিয়ারি নির্যাতিতার বাবার

অনলাইন শিশু নির্যাতন রুখতে কড়া নজরদারির নির্দেশ

ইন্টারনেটে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি নিশ্চিত করতে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শিশুদের যৌন নিপীড়নমূলক ছবি, ভিডিও এবং যেকোনো আপত্তিকর কনটেন্ট দ্রুত শনাক্ত করে তা মুছে ফেলার আইনি ও কারিগরি পরিকাঠামো আরও জোরদার ও শক্তিশালী করার কড়া নির্দেশ দিয়েছে আদালত।

আদালতে আবেদনকারীদের পক্ষে পেশ করা একাধিক সংবাদমাধ্যমের নথিতে উঠে এসেছে যে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন রিডাইরেক্ট লিঙ্ক ও ওয়েবসাইটের মাধ্যমে অর্থের বিনিময়ে শিশুদের যৌন নির্যাতনের কনটেন্ট রমরমা ব্যবসা তৈরি করেছে। এই তথ্যে গভীর উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টের বেঞ্চ উল্লেখ করে, “এটি অত্যন্ত দুঃখজনক। এটি আসলে এমন ক্ষতিকর কর্মকাণ্ডের এক বিচ্ছিন্ন উদাহরণ মাত্র, যা কোনোভাবে ধরা পড়েছে এবং প্রকাশ্যে এসেছে।”

সংবিধানের মৌলিক অধিকারের সংজ্ঞাকে শিশুদের ইন্টারনেট ব্যবহারের অধিকার পর্যন্ত প্রসারিত করার পাশাপাশি সাইবার জগতে তাদের সার্বিক সুরক্ষায় শীর্ষ আদালতের এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে দেশের আইনি ও সামাজিক মহল।

এই মুহূর্তে

আরও পড়ুন