Sunday, 18 October, 2026
18 October
HomeকলকাতাDurga Puja: ওরা কাল ছিল, আজ আর নেই; 'শারদীয়া' উৎ 'শব' -এর...

Durga Puja: ওরা কাল ছিল, আজ আর নেই; ‘শারদীয়া’ উৎ ‘শব’ -এর বাংলায় স্বাগত

এই আবহে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি অত্যন্ত কড়া ভাষার পোস্ট ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

চন্দন দাসঃ

কম কিছু হয়নি। শুরু থেকে একটার পর একটা ছেলেখেলা হয়েছে দুর্গাপুজো নিয়ে। প্রথমে পুজো কমিটি দখলের চেষ্টা, তারপর একাধিক পুজো বন্ধ হয়ে যাওয়া, কে কেমন প্যান্ডেল করবে, কে কী খাবে, কে কী পড়বে, শারদোৎসব বলা যাবে কিনা, থিম করা যাবে না, কারা বইয়ের স্টল দিতে পারবেনা, এআই দিয়ে দুর্গার একাধিক হাত নিয়ে ছবি, বাংলার পুজোকে অবাঙালি ছাপ দেওয়ার চেষ্টা, ইডেনে মোচ্ছব — কী হয়নি !

আরও পড়ুনঃ  এখানেও ভাইপো সংস্কৃতি! চোরবাগানে মৃত্যুমিছিলের দায় কার? উৎসবের ভিড়ে প্রাণ হারানোর জবাব চায় বাংলা

হয়নি যা তা হল — পরিকল্পনা। বাংলার সবচেয়ে বড় উৎসব কে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রূপরেখা তৈরি। শহরে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ল। একাধিক প্যান্ডেলে উপচে পড়ল ভিড়। সামলানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। বারবার বলে এসেছে পুজো কমিটিগুলো তারপরও কোন সাহায্য নেই। এমনই অবস্থা করল যে মানুষ বিগত সরকারের উৎসব পরিচালনা কে সাধুবাদ দিতে শুরু করল।

জাস্ট ভাবুন , কোন ট্রেন দুর্ঘটনা নয়, কোন প্লেন দুর্ঘটনা নয়, কোন মহামারী নয়। শুধুমাত্র ঠাকুর দেখতে এসে ১৯ টা প্রাণ চলে গেল। নতুন জামা পড়ে এতগুলো মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ল। আহত হল বহু। ওরা কাল ছিল। আজ আর নেই।

আরও পড়ুনঃ মর্গের সামনে গাড়ির পর গাড়ি; উৎসবের গেরুয়া শহরে এখন শুধু বিসর্জনের সুর

একদিকে যখন এত মানুষ মারা যাচ্ছেন অন্যদিকে হীরক রাজা ব্যস্ত বইয়ের স্টল ভাঙতে। এমনকি গতকাল মধ্যরাতেও যাদবপুর, ব্যারাকপুর সহ প্রচুর জায়গায় হামলা হয়েছে। উৎসব নগরীকে শ্মশান পুরীতে পরিণত করেছে হীরক রাজা। এমনকি ওই কঠিন সময়েও তাঁর মুখে শোনা গেছে — “উৎসব চলবে !”

সপ্তমীতেই দশমীর আমেজ নিয়ে এল যাঁরা, তাঁদের তো শাস্তি টুকুও হবে না ! মনে রাখবেন, এর হিসেব কিন্তু মহারাজকে দিতে হবে। বাংলার উৎসবকে কালো অধ্যায়ে পরিণত করার জন্য মূল্য চুকাতে হবে। ইতিহাসে লেখা থাকবে শারদীয়া ২০২৬।

উৎ ‘শব’ -এর বাংলায় স্বাগত।

এই মুহূর্তে

আরও পড়ুন