Wednesday, 21 October, 2026
21 October
HomeকলকাতাKolkata: আজ দশমী থেকে টানা ৪ দিন টালা পর্যন্ত যাবে একাধিক ট্রেন!...

Kolkata: আজ দশমী থেকে টানা ৪ দিন টালা পর্যন্ত যাবে একাধিক ট্রেন! প্রতিমা নিরঞ্জনের জন্য ব্যাহত হবে চক্ররেল পরিষেবা

চোরবাগান বিপর্যয়ের পর গঙ্গার ঘাটগুলিতে এমনিতেই নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ সংবাদদাতা, কলকাতা:

উৎসবে শেষের সানাই বাজিয়ে আজ বিজয়া দশমী। নবমীর আলো মিটতেই শুরু হয়েছে উমা বিদায়ের পালা। বুধবার দুপুরের পর থেকেই শহরের বিভিন্ন মণ্ডপ থেকে শুরু হবে প্রতিমা নিরঞ্জন। বিজয়া দশমী থেকে শুরু করে আগামী কয়েক দিন এবং পরবর্তীতে লক্ষ্মীপুজোর পর গঙ্গার ঘাটে ঘাটে চলবে প্রতিমা নিরঞ্জনের ব্যস্ততা।

কিন্তু গঙ্গাতীরবর্তী চক্ররেল বা সার্কুলার রেলওয়ে সংলগ্ন ঘাটগুলিতে বিসর্জনের শোভাযাত্রা ও অতিরিক্ত ভিড়ের কারণে যাতে কোনো দুর্ঘটনা বা যানজটের সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে ২১ অক্টোবর থেকে ২৭ অক্টোবরের মধ্যে একাধিক দিন চক্ররেল চলাচলে বড়সড় নিয়ন্ত্রণ ও রুট পরিবর্তনের ঘোষণা করল পূর্ব রেলের শিয়ালদা বিভাগ।

আরও পড়ুনঃ  ফেরার ক্লাবকর্তারা, প্রতিমা বিসর্জন দেবে কে? চিন্তায় পল্লিবাসী

কবে কবে কীভাবে নিয়ন্ত্রিত হবে রেল পরিষেবা

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্গাপ্রতিমা নিরঞ্জন উপলক্ষ্যে ২১ অক্টোবর বুধবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত সার্কুলার রেলের ট্রেন চলাচল আংশিকভাবে সংক্ষিপ্ত ও নিয়ন্ত্রিত করা হয়েছে। ২৫ অক্টোবর রবিবার পরিষেবা স্বাভাবিক থাকলেও, ফের ২৬ এবং ২৭ অক্টোবর লক্ষ্মীপ্রতিমা বিসর্জনের জন্য একইভাবে ট্রেনের রুট কাটছাঁট করা হবে।

আরও পড়ুনঃ  চোরবাগানের পর সতর্কতা; শুধু কলকাতাতেই ১২ জন, শহরে বিসর্জন তদারকিতে ১৮ আইপিএস

চক্ররেলের পরিবর্তিত সূচি ও ট্রেনের তালিকা

প্রথমত, টালা স্টেশন পর্যন্ত সীমাবদ্ধ ও টালা থেকে শুরু হওয়া ট্রেন: ৩০১২২, ৩০৩১২ এবং ৩০৩১৪ নম্বর ইএমইউ লোকালগুলি মাঝেরহাটের পরিবর্তে টালা স্টেশন পর্যন্ত যাবে। আবার একই দিনে ৩০৩৩১, ৩০১১১ এবং ৩০৩১৩ লোকালগুলি নির্ধারিত মাঝেরহাটের পরিবর্তে টালা স্টেশন থেকেই ছাড়বে।

দ্বিতীয়ত, বালিগঞ্জ ও কাঁকুড়গাছি হয়ে পরিবর্তিত রুটের ট্রেন: ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল নির্দিষ্ট দিনগুলিতে বালিগঞ্জ পর্যন্ত চলবে। ৩০৩৩২ হাবরা-মাঝেরহাট লোকাল কাঁকুড়গাছি রোড জংশন ও বালিগঞ্জ হয়ে ঘুরে মাঝেরহাট যাবে। অন্যদিকে, ৩০১৩৫ এবং ৩০৩৫৩ নম্বর লোকাল দুটি বালিগঞ্জ ও কাঁকুড়গাছি রোড হয়ে মাঝেরহাট থেকে গন্তব্যে রওনা হবে। এছাড়া ৩০৩১৭ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে সংক্ষেপিতভাবে ছাড়বে।

তৃতীয়ত, শিয়ালদা ও অন্যান্য স্টেশনে শেষ হওয়া পরিষেবা: ৩০৪১৬ শিয়ালদা-বিবাদী বাগ লোকাল মাঝেরহাটে শেষ হবে এবং ৩০৪৫১ বিবাদী বাগ-বারুইপুর লোকাল মাঝেরহাট থেকেই ছাড়বে। এছাড়াও ৩০১৪৪ গেদে-মাঝেরহাট লোকাল শিয়ালদা পর্যন্তই শেষ করবে এবং ৩০১২৩ মাঝেরহাট-নৈহাটি লোকাল শিয়ালদা স্টেশন থেকেই যাত্রী নিয়ে রওনা হবে।

চোরবাগান বিপর্যয়ের পর গঙ্গার ঘাটগুলিতে এমনিতেই নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে। সেই আবহে চক্ররেলের লাইনে ভিড় সামলাতে এবং দুর্ঘটনা এড়াতে শিয়ালদা ডিভিশনের এই পূর্বসতর্কতামূলক সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিসর্জনের দিনগুলিতে যে সমস্ত নিত্যযাত্রী এই রুটে যাতায়াত করেন, তাঁদের আগেভাগেই বিকল্প পথের খোঁজ রেখে পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন