Wednesday, 21 October, 2026
21 October
Homeআন্তর্জাতিক নিউজIndonesia: ইন্দোনেশিয়ার বাংদুংয়ে চরম তাণ্ডব; বিক্ষোভকারীদের হামলায় পুলিশের গাড়িতে দাউদাউ করে জ্বলল...

Indonesia: ইন্দোনেশিয়ার বাংদুংয়ে চরম তাণ্ডব; বিক্ষোভকারীদের হামলায় পুলিশের গাড়িতে দাউদাউ করে জ্বলল আগুন

হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ প্রতিবেদন:

ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী বাংদুংয়ে শহরে দুর্নীতি, ক্রমবর্ধমান বেকারত্ব এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক বিশাল গণবিক্ষোভ হঠাৎই চরম হিংসাত্মক রূপ ধারণ করেছে।

আরও পড়ুনঃ এসবিআই-এ ভয়াবহ সাইবার হানা! ডার্ক ওয়েবে ৩,৮৯৭ জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস

প্রতিবাদ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সক্রিয় হলে উত্তেজিত আন্দোলনকারীরা পুলিশের একটি দাঙ্গা দমন ও ভিড়-নিয়ন্ত্রণকারী বিশাল ট্রাকে অতর্কিত হামলা চালায় এবং সেটিতে সরাসরি আগুন ধরিয়ে দেয়। দেখতে দেখতে পুলিশের গাড়িটি দাউদাউ করে জ্বলতে থাকে।

উল্লেখ্য, দেশে লাগামহীন অর্থনৈতিক সংকট, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়া নিত্যপণ্যের দাম এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ জমছিল সাধারণ মানুষের মনে। সেই ক্ষোভেরই বিস্ফোরণ ঘটে বাংসুঙের রাজপথে।

আরও পড়ুনঃ  এবার কি হবে? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অভিজিৎ দীপকের সঙ্গে একই মঞ্চে নির্মলা সীতারমনের স্বামী!

বিক্ষোভকারীদের সামলাতে ওয়াটার ক্যানন ও কাঁদানে গ্যাস প্রয়োগের চেষ্টা হলেও পরিস্থিতি দ্রুত পুলিশের হাতছাড়া হয়ে যায়। হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়তি পুলিশ ও সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন