Sunday, 22 November, 2026
22 November
HomeকলকাতাMamata Banerjee: তৃণমূলে কি এবার সর্ষের মধ্যেই ভূত? কর্মীদের কড়া সতর্কবার্তা মমতা...

Mamata Banerjee: তৃণমূলে কি এবার সর্ষের মধ্যেই ভূত? কর্মীদের কড়া সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

তৃণমূল নেত্রীর এই সতর্কবার্তা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতা: দলের অভ্যন্তরীণ তথ্য ফাঁস হওয়া এবং সোশ্যাল মিডিয়ায় কর্মীদের অতিসক্রিয়তা নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট শিবির সূত্রে খবর, দলীয় কর্মীদের সতর্ক করে মমতা জানিয়েছেন, আত্মপ্রচার করতে গিয়ে অন্য কর্মীদের বিপদের মুখে ফেলা যাবে না এবং ফেসবুকে মাত্রাতিরিক্ত সক্রিয়তাও কাম্য নয়। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষের একাধিক মন্তব্য ও পোস্টের পরই তৃণমূল নেত্রীর এই সতর্কবার্তা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ  চিকিৎসক নিগ্রহ ও হাসপাতাল ভাঙচুরে সর্বোচ্চ ৩ বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানা; কড়া নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের

কালীঘাট সূত্রের খবর অনুযায়ী, তৃণমূল নেত্রী স্পষ্ট করেছেন যে মুখপাত্ররা ছাড়া অনেকেই সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সক্রিয় হয়ে উঠছেন এবং আগেভাগেই দলের কর্মসূচি জনসমক্ষে নিয়ে আসছেন। এর ফলে পুলিশ কিংবা গোয়েন্দাদের কাছে দলের অন্দরের পরিকল্পনা ও খবর পৌঁছে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কর্মীদের উদ্দেশে মমতার বার্তা, আত্মপ্রচারের চেষ্টায় যেন অন্য সহকর্মীদের বিপদের মুখে না ফেলা হয়।

আরও পড়ুনঃ  ১৮০ ডিগ্রি ঘুরে ভারতের আর্থিক বৃদ্ধির প্রশংসায় ডোনাল্ড ট্রাম্প; ফেডারেল রিজার্ভকে ভারতের থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ, রাহুল গান্ধীকে নিশানা বিজেপির

তৃণমূল শিবিরের একটি অংশের ব্যাখ্যা, সম্প্রতি ফেসবুকে সরব হয়েছিলেন কুণাল ঘোষ। সেখানে তিনি লিখেছিলেন, দল একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, বহু কর্মী ঘরছাড়া এবং প্রতিদিনই তাঁদের হামলার মুখে পড়তে হচ্ছে। কুণালের মতে, এই পরিস্থিতিতেই ঝাঁপিয়ে পড়ে কাজ করা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করা প্রয়োজন। তিনি লিখেছিলেন, গদ্দারমুক্ত পরিবেশে আরও দায়িত্বশীল হওয়ার সময় এসেছে; কঠিন পরিস্থিতির মাঝেও সাধারণ মানুষ নেত্রীর পাশেই রয়েছেন এবং বাংলাজুড়ে অত্যাচারিত, বন্দি, ঘরছাড়া ও কর্মচ্যুত হয়েও বহু কর্মী নেত্রীর অনুগত রয়েছেন। সেই পোস্টে কুণাল আরও মন্তব্য করেছিলেন যে, এই সময়ে অপরিণত বা উদ্দেশ্যপ্রণোদিত আচরণ কাম্য নয় এবং বারবার বুঝিয়ে কাজ না হলে কড়া বার্তার প্রয়োজন রয়েছে।

কুণাল ঘোষের সেই মন্তব্যের প্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের সতর্কবার্তায় দলীয় শৃঙ্খলা ও গোপনীয়তা রক্ষার কড়া সুর স্পষ্ট হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

এই মুহূর্তে

আরও পড়ুন