কালীঘাট তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেওয়ার পর কামারহাটির বিধায়ক মদন মিত্র সরাসরি দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর আক্রমণ শানিয়েছেন। বিধানসভার বাইরে সাংবাদিকদের সামনে মদন মিত্র বলেন, “পার্টিটা অভিষেকের নয়, লক্ষ লক্ষ কর্মীর। অভিষেক ব্যানার্জির জন্যই আজ দলের এই দুরবস্থা।“
আরও পড়ুনঃ ‘পার্টি ডুব গয়া হ্যা…,’ ‘সুখের পালঙ্ক ছেড়ে খাটিয়ায়’ মদন
মদন মিত্র জানিয়েছেন, দমদম বিধানসভার সভাপতি, সাধারণ সম্পাদক, জাতীয় কমিটির সদস্য, চিফ হুইপসহ বিভিন্ন পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন, তবে দল ছাড়ার কথা অস্বীকার করে বলেন, “আমি তৃণমূল ছেড়েই যাইনি। যা ছাড়লাম সেটাও তৃণমূল, আর যেখানে এলাম সেটাও তৃণমূল।“
আরও পড়ুনঃ ‘হাত-পা ধরেও রেহাই মেলেনি’, জামালপুরে গ্রেপ্তার বিজেপি নেতা সুশান্ত মণ্ডল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজের শৈলীকে কঠোরভাবে সমালোচনা করে মদন বলেন, “হিটলারের কায়দায় রাজনীতি হয় না। অভিষেককে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ইডির চেয়েও অভিষেক বেশি ভয়ঙ্কর। ও যা চাইবে সেটাই হতে হবে, এমনটা চলে না।“


