spot_img
Thursday, 12 March, 2026
12 March
spot_img
Homeআবহাওয়াWeather: হালকা দহনের মাঝে ভিজবে একাধিক জেলা!

Weather: হালকা দহনের মাঝে ভিজবে একাধিক জেলা!

আজ বৃহস্পতিবার দিনের বেলা মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় হালকা বৃষ্টি হয়ে চলেছে । বাংলার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন । বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি । ফাল্গুন শেষে চৈত্রের শুরুতেই বৃষ্টির এই পরিস্থিতিতে চিটচিটে গরম কমেছে । যদিও মোটের ওপর শুষ্ক আবহাওয়া । সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রির ঘরে ।

আরও পড়ুনঃ চোর পালালে বুদ্ধি আসে! কলকাতায় পাইপ লাইনে গ্যাস সরবরাহের চিন্তা

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে । একই পূর্বাভাস আজ বৃহস্পতিবারও হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের জন্য রয়েছে । দক্ষিণবঙ্গের 12টি জেলায় সতর্কতা দেওয়া হয়েছে । আগামী সাতদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার খুব বেশি তারতম্য হবে না । তবে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে । তিনদিন পর থেকে ফের পারদ নামবে ।

উত্তরের আবহাওয়া কেমন থাকবে জানুন

উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে । বিশেষ করে ওপরের পাঁচটি জেলায় বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এই সমস্ত জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । সোমবারের পর দুর্যোগ কিছুটা কমতে পারে ।

আজ আবহাওয়া যেমন থাকবে

আজ বৃহস্পতিবার দিনের বেলা মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে । কোথাও কোথাও হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ এবং ২৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

আরও পড়ুনঃ অনিশ্চিত রসগল্লা-সন্দেশের ভবিষ্যৎ! বারুদের ধোঁয়া কলকাতায়

ফাগুনের শেষবেলায় ঝড়বৃষ্টির কারণ

সমুদ্রপৃষ্ঠ থেকে ০১.০৫ কিলোমিটার উচ্চতায় পশ্চিম অসম থেকে বাংলাদেশ হয়ে গাঙ্গেয় বঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । দক্ষিণ বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর শ্রীলঙ্কার সমুদ্র পৃষ্ঠের ওপর ০১.০৫ ও ০৩.০১ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে । এর প্রভাবেই বাংলার জেলাগুলোতে বৃষ্টির হালকা ঝাপটা বলে জানিয়েছে হাওয়া অফিস ।

বিগত দিনের তাপমাত্রার রেকর্ড

কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪.০৬ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0২.0৯ ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.০৮ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 0২.0২ ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ৬১ এবং সর্বোচ্চ ৯৫ শতাংশ ।

এই মুহূর্তে

আরও পড়ুন