spot_img
Wednesday, 25 February, 2026
25 February
spot_img
Homeদক্ষিণবঙ্গHowrah: রাজ্যে আবারও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন! সোমা মাইতির পর দুষ্কৃতীর...

Howrah: রাজ্যে আবারও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন! সোমা মাইতির পর দুষ্কৃতীর হামলায় আক্রান্ত ABP Ananda-র সাংবাদিক ময়ূখ ঠাকুর চক্রবর্তী

ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যে আবারও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠল। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হতে হল ABP Ananda-র এক সংবাদকর্মীকে। হাওড়ার ব্যস্ত এলাকায় দিনের আলোয় এমন ঘটনা শুধু একটি ব্যক্তিগত হামলা নয়, বরং সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুনঃ অভিজ্ঞতা রয়েছে নবীন-প্রবীণ সকলকে নিয়ে চলার, মানিকতলায় সুপ্তির পাল্লাই ভারী; কলকাতার শাসকদলের সম্ভাব্য লিস্টে হইচই

ঘটনাটি হাওড়ার পিলখানা রোডে, খবর সংগ্রহ করতে সেখানে পৌঁছেছিলেন ABP Ananda-র সাংবাদিক ময়ূখ ঠাকুর চক্রবর্তী। অভিযোগ, এলাকায় পৌঁছতেই একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করে। কিল-চড়-ঘুষিতে গুরুতর জখম হন তিনি। মুখ ফেটে যায়, নাকের হাড় ভেঙে যায় বলে জানা গেছে। প্রথমে চিত্র সাংবাদিক উজ্জ্বল ঘোষকে হুমকি দেওয়া হয়, তারপরেই ময়ূখের উপর চড়াও হয় হামলাকারীরা।

হামলার পর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাওড়ার ILS Hospitals-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। সহকর্মী ও সাংবাদিক মহলের দাবি, পরিকল্পিত ভাবেই এই হামলা চালানো হয়েছে। প্রশ্ন উঠছে, দিনের বেলায় জনবহুল এলাকায় এমন হামলা কীভাবে ঘটল? প্রশাসনের ভূমিকা নিয়েও শুরু হয়েছে জোর বিতর্ক।

আরও পড়ুনঃ বাংলা হয়ে উঠেছে দুষ্কৃতীদের স্বর্গ রাজ্য! ‘আমায় খুঁজছিলি’ বলেই যুবকের মাথায় গুলি; আজ সকালে পিলখানা এলাকায় প্রকাশ্য রাস্তায় হাড়হিম খুনের ঘটনা

এই ঘটনা নতুন নয়, চলতি বছরের ১৬ জানুয়ারি, মুর্শিদাবাদের বেলডাঙায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিক সোমা মাইতি। বিক্ষোভের মধ্যে তাঁকে চুলের মুঠি ধরে টানাটানি, মারধর ও হেনস্থা করা হয়। অভিযোগ ওঠে, পুলিশের সামনেই ঘটনা ঘটলেও প্রথমে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরে চাপের মুখে মূল চক্রী সহ চারজনকে গ্রেফতার করা হয়।

পরপর দুই ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে—রাজ্যে সাংবাদিকরা কতটা নিরাপদ? মাঠে নেমে খবর সংগ্রহ করা কি এখন ঝুঁকির সমান? সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দাবি, দ্রুত ও কড়া ব্যবস্থা না নিলে এ ধরনের হামলা বাড়তেই পারে। হাওড়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব সাংবাদিক মহল। এখন দেখার, প্রশাসন কত দ্রুত পদক্ষেপ করে এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন