Friday, 17 April, 2026
17 April
Homeদক্ষিণবঙ্গHingalganj: এ কি হিঙ্গলগঞ্জের পাটলিখানপুরে শাসক ঘরে তুমুল কোন্দল বসন্তের হাওয়ায়! তপ্ত...

Hingalganj: এ কি হিঙ্গলগঞ্জের পাটলিখানপুরে শাসক ঘরে তুমুল কোন্দল বসন্তের হাওয়ায়! তপ্ত গ্রাম

ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভোটের আগে তুমুল গোষ্ঠী কোন্দল শাসক দলের অন্দরে। এমনকী তৃণমূল নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। জানা যাচ্ছে, তৃণমূল নেতা পিন্টু মোল্লার ভাই মুসা মোল্লার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ঘটনা।

আরও পড়ুনঃ কোমর বেঁধে ময়দানে সেলিম ব্রিগেড! জানিয়ে দিলেন ‘অনেক বেশি দেব’

শনিবার হিঙ্গলগঞ্জের পাটলিখানপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আহত হন তৃণমূলের এক অনুগামী। সেই সময় অভিযোগের তির ছিল স্থানীয় তৃণমূল নেতা পিন্টু মোল্লা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে।

রবিবার পিন্টু মোল্লার ভাই মুসা মোল্লার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা পরে অপর গোষ্ঠীর কর্মী সমর্থকরা বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে পাকিস্তানি বিমান হামলা; পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে কড়া সতর্কবার্তা

মুসা মোল্লার মা বলেন, “আমি জানি ছোট-ছোট বাচ্চারা ছিল। ঘরে সবাই নামাজ পড়ছিল। সেই সময়ই আগুন লাগিয়ে দেয়। কারও যদি কিছু হত তাহলে কী হবে? আমরা চাই তদন্ত হোক। আমি ডায়েরেক্ট নাম বলছি, আবদুল্লা রহমান টুনটুনি এই কাজ করছে। ওরা সমাজবিরোধী।

” তৃণমূল নেতা পিন্টু মোল্লা বলেন, “যাঁরা গতকাল আমার সঙ্গে ঝামেলা করেছিল তাঁরা এখন তৃণমূল বলে দাবি করছে। অথচ পঞ্চায়েত নির্বাচনে এরা সিপিএম আইএসএফ করেছিল। তৃণমূলকে আমরা বাঁচিয়ে রেখেছি। এখন এরাই আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। যে ঘরে ছোট ভাইয়ের গাড়ি ছিল ওইখানে আগুন লাগিয়ে দিয়েছে।”

এই মুহূর্তে

আরও পড়ুন