spot_img
Saturday, 7 February, 2026
7 February
spot_img
Homeউত্তরবঙ্গSiliguri: মারধরের অভিযোগ, প্রতিবাদের নামে ‘গাজোয়ারি’! সমতলের গাড়িকে বাধা পাহাড়ি পথে

Siliguri: মারধরের অভিযোগ, প্রতিবাদের নামে ‘গাজোয়ারি’! সমতলের গাড়িকে বাধা পাহাড়ি পথে

পাহাড়ে সমতলের গাড়ি চলতে না দেওয়া নিয়ে উসকানিমূলক কথাবার্তা বলা হচ্ছে। ফলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে পাহাড়ের এক গাড়িচালককে মারধরের অভিযোগ ওঠার পর থেকে যত দিন গড়াচ্ছে, পরিস্থিতি ততই জটিল হচ্ছে। অভিযোগ, সমতলের যানবাহনকে দার্জিলিংয়ের কোনও পর্যটনস্থলে যেতে দেওয়া হচ্ছে না। সোমবার পর্যটক নিয়ে যাওয়ার সময় টাইগার হিলের রাস্তা থেকে শিলিগুড়ির নম্বরের একাধিক গাড়িকে ফিরিয়ে দেওয়া হয়।

ঘটনায় সমতলের পরিবহণ ও পর্যটন ব্যবসায়ীরা বেজায় ক্ষিপ্ত। প্রায় প্রতিটি সংগঠন বৈঠকে বসেছিল। ভবিষ্যতে এধরনের ঘটনা এড়াতে ব্যবস্থা নিতে প্রশাসনকে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছে তারা। এরমধ্যে পরিস্থিতি না বদলালে ‘চাক্কা জ্যাম’ এবং প্রয়োজনে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ দাঁড়ি পড়বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে? কাল বৃহস্পতিবার ভারতে আসছেন ভারতবন্ধু পুতিন

পর্যটন ব্যবসায়ীদের সংগঠন ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের (এতোয়া) পরিবহণ কমিটির চেয়ারম্যান দেবাশিস মৈত্র বলেছেন, ‘এক জেলা, একটাই পরিবহণ আধিকারিক, তারপরেও পাহাড়-সমতলে আলাদা আলাদা নিয়ম চলতে পারে না। পর্যটন, গাড়ি মালিক ও চালকদের সমস্ত সংগঠন এদিন বৈঠক করে প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠি দিয়ে সমস্যা মেটানোর আর্জি জানিয়েছে। মঙ্গলবার পর্যন্ত আমরা অপেক্ষা করব। সমাধান না হলে বুধবার থেকে আন্দোলন শুরু হবে।’

গত শনিবার এনজেপি স্টেশনে ওই ঘটনায় পাহাড়ের গাড়িচালক সংগঠনের কয়েকজন সদস্য এনজেপি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত করছে। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং-ও বলেছেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে।’ তবুও ক্ষোভের আঁচ কমছে না।

ঘটনার দিন বিকেলের পর থেকে পাহাড়ে সমতলের গাড়িগুলোকে ‘টার্গেট’ করা হচ্ছিল বলে অভিযোগ উঠতে থাকে। রবিবার পাহাড়ের গাড়িচালক ও মালিকদের বিভিন্ন সংগঠন একজোট হয়। সমতলের গাড়িকে সেখানকার দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের নিয়ে যাওয়া-আসার অনুমতি না দেওয়ার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চায়।

অভিযোগ, এদিন থেকে সংগঠনগুলোর সদস্যদের একাংশ নিজেরাই আইন হাতে তুলে নেন। সমতল থেকে পর্যটকদের নিয়ে যাওয়া একটি গাড়িকেও টাইগার হিল, রক গার্ডেন, পিস প্যাগোডা বা চিড়িয়াখানায় যেতে দেওয়া হয়নি।

পুলিশের কুপন নেওয়ার পরও এদিন শিলিগুড়ি নম্বরের ১০-১২টি গাড়িকে টাইগার হিলের পথে আটকে দেওয়া হয়েছে, দাবি তরাই চালক সংগঠনের সম্পাদক মেহেবুব আলমের। তাঁর অভিযোগ, ‘পুলিশের গাড়ির সামনেই পাহাড়ের কিছু চালক রাস্তায় দাঁড়িয়ে গাড়িগুলো আটকাচ্ছিল। এতে পর্যটকদের হয়রানি হয়। দার্জিলিংয়ের বদনাম হয়।’

আরও পড়ুনঃ স্টেডিয়ামে উপচে পড়ছে ভিড়, চিৎকার করছে সবাই যেন কোনও উৎসব চলছে! স্তম্ভিত গোটা বিশ্ব

পর্যটন, গাড়ির মালিক ও চালকদের সমতলের একাধিক সংগঠন সোমবার বাগডোগরা এবং শিলিগুড়িতে দফায় দফায় বৈঠক করে। এরপর শিলিগুড়ির পুলিশ কমিশনার, পুরনিগমের মেয়র, দার্জিলিংয়ের জেলা শাসক ও পরিবহণ দপ্তরকে চিঠি দিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানানো হয়।

অভিযোগ, পাহাড়ে সমতলের গাড়ি চলতে না দেওয়া নিয়ে উসকানিমূলক কথাবার্তা বলা হচ্ছে। ফলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তবে সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রশাসনিক কর্তারা। দার্জিলিংয়ের আঞ্চলিক পরিবহণ আধিকারিক মিল্টন দাসের বক্তব্য, ‘সমতলের সমস্ত গাড়ি পাহাড়ের সব জায়গায় চলাচল করবে, পাহাড়ের গাড়িও সমতলে একইভাবে চলবে। এখানে আলাদা কোনও নিয়ম নেই। গাড়ি আটকে দেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) মুখ্য জনসংযোগ আধিকারিক শক্তিপ্রসাদ শর্মার কথা, ‘দ্রুত পদক্ষেপ করা হচ্ছে। আমরা পুলিশ-প্রশাসনের সঙ্গে কথা বলছি।’

এই মুহূর্তে

আরও পড়ুন