Thursday, 28 May, 2026
28 May
HomeকলকাতাAnnapurna Yojna: জমির কাগজ থেকে পরিবারের সকলের খুঁটিনাটি, ১১ পাতার ফর্ম পূরণ...

Annapurna Yojna: জমির কাগজ থেকে পরিবারের সকলের খুঁটিনাটি, ১১ পাতার ফর্ম পূরণ করতে হবে অন্নপূর্ণা যোজনায়

মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা। ভোট প্রচারেই এই আশ্বাস দিয়েছিল বিজেপি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যে শুরু হতে চলা অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে এসেছে ১১ পাতার একটি বিস্তারিত ফর্ম। ওই ফর্মে আবেদনকারী ও তাঁর পরিবারের বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সরকারি পরিষেবা পাওয়ার জন্য আবেদনকারীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও জমা দিতে হতে পারে। এই ফর্মটি পাওয়া যাবে https://socialsecurity.wb.gov.in/login – ওয়েবসাইটে।

আবেদনকারীর আধার কার্ড এবং আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরের তথ্য দিতে হবে। পাশাপাশি আধারের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও চাওয়া হয়েছে। ভোটার কার্ডের নম্বর এবং অন্যান্য বিশদও হবে বলে জানানো হয়েছে। এছাড়া ডিজিটাল রেশন কার্ডের তথ্য জমা দেওয়ার কথাও বলা হয়েছে। আবেদনকারীর জমিজমা সংক্রান্ত খতিয়ানও প্রয়োজন হতে পারে। ফর্মে জিজ্ঞাসা করা হয়েছে, আবেদনকারীর নিজেস্ব বাড়ি বা ফ্ল্যাট আছে নাকি। এছাড়া বাসস্থানে তিনের বেশি ঘর আছে কি না। পরিবারের সদস্যদের প্যান কার্ডের তথ্য, পেশা সংক্রান্ত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার বিষয়েও জানতে চাওয়া হয়েছে সেই ফর্মে। এদিকে আবেদনকারীর পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও বিশদ তথ্য দিতে হবে এই ফর্মে।

আরও পড়ুনঃ বঙ্গে নজির ডবল ইঞ্জিন সরকারের; ১ মাসে সীমান্তের ১৪২.৭৯ একর জমি BSF র হাতে

পরিবারের বার্ষিক আয়, স্বাস্থ্যবিমা কিংবা অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া হচ্ছে কি না, সেই তথ্যও জানতে চাওয়া হয়েছে। শিশুদের স্কুলে পড়াশোনা ও টিকাকরণ সংক্রান্ত তথ্যও ফর্মে উল্লেখ করতে হবে বলে জানা গিয়েছে। এছাড়াও পরিবারের কারও চার চাকার গাড়ি রয়েছে কি না এবং কেউ সিএএ-র মাধ্যমে নাগরিকত্বের আবেদন করেছেন কি না, বা এসআইআরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে কি না, সেই বিষয়েও তথ্য চাওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ১ জুন থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তা চলবে টানা তিন মাস। অনলাইন ও অফলাইন- দুই পদ্ধতিতেই আবেদন জমা নেওয়া হবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

কী কী তথ্য দিতে হবে দেখে নিন একনজরে

পরিবারের প্রধান বা কর্তার নাম, তাঁর জন্ম তারিখ, তাঁর আধার নম্বর, রেশন কার্ডের আইডি, ঠিকানা, যোগাযোগের নম্বর দিতে হবে

আবেদনকারীর পরিবারের সব সদস্যের নাম, পরিচয়, আধার নম্বর, আবেদনকারীর সঙ্গে তাঁর কী সম্পর্ক, তা উল্লেখ করতে হবে।

পরিবারের সব সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি (IFSC) কোড দিতে হবে।

সব সদস্যের এপিক নম্বর ও বিধানসভা কেন্দ্র উল্লেখ করতে হবে।

পরিবারের সদস্যদের স্বাস্থ্যবিমা থাকলে, সেই সংক্রান্ত তথ্য় দিতে হবে।

পরিবারের সদস্যরা কে কী চাকরি করেন, তা জানাতে হবে।

পরিবারের সব সদস্যের শিক্ষাগত যোগ্যতাও উল্লেখ করতে হবে।

পরিবারের শিশু সদস্যদের সম্পর্কেও তথ্য দিতে হবে। তাদের স্কুলের নাম জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ কমছে বিমান, যুদ্ধের আঁচ ভারতের আকাশে, Air India-Indigo-র বড় সিদ্ধান্ত

কী কী প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে?

আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? (থাকলে সেই সংক্রান্ত তথ্য দিতে হবে)

আপনার বাড়িতে কি ৩ বা তার বেশি পাকা ঘর আছে?

পরিবারের সব সদস্যের মোট জমির পরিবার কত?

পরিবারের কারও চার চাকার গাড়ি আছে?

পরিবারের কেউ আয়কর বা পেশাগত কর প্রদান করেন?

পরিবারের কোনও সদস্য কি মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পুর বা পঞ্চায়েত প্রতিনিধি?

কোনও সদস্য কি পেনশনভোগী?

পরিবারের মোট বার্ষিক আয় কত?

কোনও সরকারি প্রকল্পের সুবিধা কি পাচ্ছেন?

এছাড়া, আবেদনকারী নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী সার্টিফিকেট পাওয়ার আবেদন করেছেন কি না, এসআইআর প্রক্রিয়ার ট্রাইবুনালে নাম বিচারাধীন আছে কি না, সেই তথ্যও জানতে চাওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্মে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, একদিনেই ফর্ম পূরণ করার প্রয়োজন নেই। সময় নিয়ে ফর্ম ফিল আপ করতে হবে।

https://socialsecurity.wb.gov.in/login– এই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন