বুধবার থেকে শুরু হওয়ার কথা ছিল জি বাংলার নতুন সিরিয়াল ‘সাত পাকে বাঁধা’। কিন্তু বুধবার পেরিয়ে বৃহস্পতিতেও সম্প্রচার হল না নতুন ধারাবাহিকের।
আরও পড়ুনঃ অভিভাবকহীন বঙ্গ রাজনীতি! যুব কংগ্রেস থেকে সর্বভারতীয় রাজনীতির মহীরুহ
রাত নটার সময় সম্প্রচারিত হল ‘আমাদের দাদামণি’। নতুন সিরিয়ালের স্লট ঘোষণা হয়ে যাওয়া সত্ত্বেও প্রথম সম্প্রচারের মাত্র কয়েক ঘন্টা আগে সরিয়ে নেওয়া হয় স্লট প্রোমো। কাণ্ড দেখে রীতিমতো অবাক দর্শকরা।
রাহুল মজুমদার এবং নবাগতা সম্পূর্ণা রক্ষিতের এই নতুন সিরিয়ালটির জন্য একগুচ্ছ সিরিয়ালের স্লট অদলবদল হয়েছিল। প্রথমে ঠিক ছিল রাত নটার স্লটে আসবে সাত পাকে বাঁধা। সেই জন্য নটার স্লট থেকে ‘জোয়ার ভাঁটা’কে সরিয়ে দেওয়া হয় রাত সাড়ে আটটার স্লটে। আর দাদামণিকে পাঠানো হয় রাত ১০ টা ১৫ তে।
আরও পড়ুনঃ পাকিস্তানে OTP শেয়ার! বহরমপুরের গির্জার মোড় গ্রেফতার জঙ্গি যুবক সুমন শেখ
কিন্তু বুধবার নতুন সিরিয়ালের সম্প্রচার শুরুর কিছুক্ষণ আগে বড়সড় গণ্ডগোল। হঠাৎ করেই চ্যানেলের তরফে সরিয়ে নেওয়া হয় নতুন ধারাবাহিকের স্লট প্রোমো। বুধবার রাত নটায় দেখা যায় দাদামণি। নতুন করে ঘোষণা করা, এখন রাত নটায় দেখা যাবে দাদামণি আর সাড়ে আটটায় জোয়ার ভাঁটা। কিন্তু কোনও সিরিয়ালের স্লট ঘোষণা করার পরেও তা হঠাৎ বদলে দেওয়ার নজির এর আগে কার্যত নেই বললেই চলে।
কিন্তু হঠাৎ এমন অঘটন কেন? জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ১৩ দিন শুটিং হয়েছে সাত পাকে বাঁধার। একদিন বন্ধ ছিল শুটিং। তারপরেই নাকি চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজনা সংস্থা বসে বৈঠকে। সেখানে কী আলোচনা হয়েছে তা অবশ্য স্পষ্ট নয়। তবে সাত পাকে বাঁধা টিম বৃহস্পতিবারও শুটিং করেছে বলে খবর।









