Friday, 17 July, 2026
17 July
Homeদক্ষিণবঙ্গBaharampur: বড় পদক্ষেপ রেলের! বিস্ফোরক তথ্য, গেটম্যানের গাফিলতিতেই এত বড় দুর্ঘটনা

Baharampur: বড় পদক্ষেপ রেলের! বিস্ফোরক তথ্য, গেটম্যানের গাফিলতিতেই এত বড় দুর্ঘটনা

মুর্শিদাবাদে পুলকারে ট্রেনের ধাক্কায় তিন জনের। এই ঘটনায় কড়া পদক্ষেপ পূর্ব রেলের। গেটম্যান ও সুপারভাইজার সাসপেন্ড, এডিআরএমের নেতৃত্বে ১০ সদস্যের তদন্তকারী দল ঘটনাস্থলে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মুর্শিদাবাদের বহরমপুরে একটি মর্মান্তিক রেল দুর্ঘটনায় তিন ছাত্রের মৃত্যু হয়েছে, আরও কয়েকজন গুরুতর আহত রয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মধ্যে রেললাইনে পুলকার পারাপারের সময়, যখন চলন্ত ট্রেন ধাক্কা মারে পুলকার ও এক সাইকেল আরোহীকে। স্থানীয়রা রেলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এবং গেটম্যানের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুনঃ সাত সকালে বহরমপুরে মর্মান্তিক ঘটনা; পুলকারে ট্রেনের ধাক্কা

পূর্ব রেল এই ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে এবং ইতিমধ্যেই গেটম্যান ও সুপারভাইজারকে সাসপেন্ড করেছে। একটি বিশেষ তদন্ত টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রেল জানিয়েছে, সিগন্যালিংয়ে কোনও ত্রুটি ছিল না; তাই গেটম্যানের অবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় গেটম্যান উপস্থিত ছিলেন না। প্রথমে একটি আপ ট্রেন পার হওয়ার পর গেট তুলে দেওয়া হয়, তখন পুলকার ও অন্যান্য যান চলাচল শুরু করলে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন ট্র্যাকে এসে ধাক্কা দেয়। গেট ম্যানের অনুপস্থিতি ও সিগন্যালিংয়ের স্বাভাবিকতা বিবেচনায় নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ হাওড়ার ৩০/২ উমাচরন ভট্টাচার্য লেন; রহস্যজনকভাবে নিখোঁজ দময়ন্তী সেন

হাওড়া স্টেশন থেকে এডিআরএম-এর নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য মেডিকেল টিমেরও ব্যবস্থা করা হয়েছে।

বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র এই দুর্ঘটনাকে মর্মান্তিক ও বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন এবং রেলের নিরাপত্তা ব্যবস্থার তদন্ত দাবি করেছেন। বিরোধী নেতা অধীর চৌধুরীও রেলের নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন