Tuesday, 21 April, 2026
21 April
HomeকলকাতাECI: বেনজির নির্দেশ! সন্ধ্যা ৬টার পর বাইক নিয়ে রাস্তায় বেরনো যাবে না

ECI: বেনজির নির্দেশ! সন্ধ্যা ৬টার পর বাইক নিয়ে রাস্তায় বেরনো যাবে না

কমিশনের দাবি, শান্তিপূর্ণ ভোটের উদ্দেশেই এই ব্যবস্থা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাইক নিয়ে রাস্তায় বেরনো যাবে না! কার্যত আবারও এক বেনজির নির্দেশ দিল নির্বাটচন কমিশন। ভোটের দু দিন আগে বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানাল, সন্ধ্যা ৬টার পর থেকে রাস্তায় বাইক নিয়ে বেরনো যাবে না। বাইক মিছিল তো করাই যাবে না, সেই সঙ্গে খুব জরুরি দরকার ছাড়া বাইক নিয়ে বেরনো যাবে না বলে উল্লেখ করা হয়েছে কমিশনের নির্দেশিকায়।

আরও পড়ুনঃ লালু-কালুদের জন্য বার্তা নিজের ভোট দিন, অন্যেরটা নয়

কী বলা হয়েছে নির্দেশিকায়?

প্রথম দফা ভোটের ঠিক দু দিন আগে বাইক নিয়ে বিশেষ নির্দেশিকা দেওয়া হল কমিশনের তরফে। এর আগে কখনও নির্বাচনে এভাবে বাইক চলাচল নিষেধাজ্ঞা জারি করা হয়নি। নির্দেশিকায় বলা হয়েছে, কোনও বাইক র‌্যালি করা যাবে না। সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বেরনো যাবে না। শুধুমাত্র হাসপাতালে যাওয়ার প্রয়োজন, সন্তানকে স্কুল থেকে আনার প্রয়োজনে রাস্তায় বাইক নিয়ে বেরনো যাবে। প্রয়োজন ছাড়া বাইকের পিছনের আসনেও কাউকে বসানো যাবে না।

ভোটের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট দিতে যাওয়ার জন্য ও কোনও জরুরি প্রয়োজনে বাইক নিয়ে বেরনো যাবে। যদি এর বাইরে কারও বাইক নিয়ে বেরনোর প্রয়োজন হয়, তাহলে নির্দিষ্ট থানা থেকে অনুমোদন নিতে হবে।

আরও পড়ুনঃ কর্মীদের জন্য জারি গোপন নির্দেশিকা; আইনি বিপাকে আই-প্যাক!

প্রশ্ন তুলছে তৃণমূল

অনলাইন ডেলিভারির ক্ষেত্রে কী হবে, প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল বলছে, ‘সুপার এমার্জেন্সি চালু করেছে। মানুষের জীবন-জীবিক চলে এই বাইকে চেপেই।’ সেটা কেন নির্বাচন কমিশন বন্ধ করে দিচ্ছে, প্রশ্ন তুলেছে তারা। তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, “সুইগি, জোমাটো-তে বহু মানুষ ডেলিভারি করে। সেই জীবিকাতেও কি এবার কোপ দিতে চাইছে কমিশন? জ্ঞানেশ কুমার কী করতে চাইছেন?” কমিশনের দাবি, শান্তিপূর্ণ ভোটের উদ্দেশেই এই ব্যবস্থা।

এছাড়া, ভোটের আগে থেকে রাজ্যের সীমান্ত অঞ্চলে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। বিভিন্ন ভোটে বাইক নিয়ে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ ওঠে। সেই ধরনের ঘটনা এড়াতেই এবার কমিশন এই কড়া ব্যবস্থা করেছে বলে জানা যাচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন