spot_img
Friday, 13 February, 2026
13 February
spot_img
Homeউত্তরবঙ্গWest Bengal Assembly Election 2026: এপার বাংলায় ভোট! পাহাড়ে আসন সমঝোতায় মোদি...

West Bengal Assembly Election 2026: এপার বাংলায় ভোট! পাহাড়ে আসন সমঝোতায় মোদি সরকারের ‘সেকেন্ড ইন কমান্ডে’র সঙ্গে বিমল গুরুং-রাজু বিস্তা

দিল্লিতে সংসদীয় কার্যালয়ে দীর্ঘ সময়ের ওই বৈঠকে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন নিয়ে আলোচনা হয়েছে ৷

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

সামনেই বিধানসভা নির্বাচন ৷ তার আগে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলির প্রতি বিজেপি সরকারের অবস্থান স্পষ্ট করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতে মোর্চা সুপ্রিমো বিমল গুরুং । দার্জিলিং জেলা বিজেপি সাংসদ রাজু বিস্তা-সহ গোর্খা জনমুক্তি মোর্চার প্রমুখ বিমল গুরুং ও দলের সম্পাদক রোশন গিরি বৃহস্পতিবার বৈঠকে বসেন মোদি সরকারের ‘সেকেন্ড ইন কমান্ডে’র সঙ্গে ।

আরও পড়ুনঃ ‘এভাবেও ফিরে আসা যায়’; সত্যি, কামব্যাক হয়তো এটাকেই বলে! অক্সিজেন পেল বাংলাদেশ

বিজেপি সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে সংসদীয় কার্যালয়ে দীর্ঘ সময়ের ওই বৈঠকে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন নিয়ে আলোচনা হয়েছে ৷

অন্যদিকে, দীর্ঘদিনের দাবি, পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান, পাহাড়ের 11 জনজাতিকে ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত নিয়ে আলোচলা হয়েছে ৷ তবে সবটাই বিধানসভা নির্বাচনের আগে আসন সমঝোতার রাজনীতি বলে কটাক্ষ করেছে পাহাড়ের শাসকদল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ।

আরও পড়ুনঃ বাংলাদেশ তারেকের; নিরঙ্কুশ জয় বিএনপির, শপথ আগামী সপ্তাহে

বিরোধীদের কটাক্ষ, ঘোলা জলে মাছ ধরতে নেমেছে এক সময়ের পাহাড়ের এই তাবড় নেতা । পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের নামে সশস্ত্র আন্দোলনের পর যে পাহাড়ে মোর্চার অস্তিত্ব তলানিতে তা কার্যত স্পষ্ট । বিগত পঞ্চায়েত থেকে পুরসভা নির্বাচন, লোকসভা থেকে উপ-নির্বাচন সবেতেই খুব একটা প্রভাব পড়েনি মোর্চাতে । কাজেই এবার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুনাফা লোটার চেষ্টা করছেন বিমল । এমনটাই কটাক্ষ অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মার ।

বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাহাড়ে আসন সমঝোতার রাজনীতি শুরু হয়েছে । স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের ছবি স্পষ্ট সেই বার্তাই দিচ্ছে । সমঝোতা অনুযায়ী, পাহাড়ের তিন আসনের মধ্যে কালিম্পংয়ের আসনে লড়তে চান খোদ বিমল গুরুং ও তাঁর দল গোর্খা জনমুক্তি মোর্চা । পাশাপাশি, দার্জিলিংয়ে লড়তে চায় অজয় এডওয়ার্ডয়ের ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট । অন্যদিকে, কার্শিয়াং থেকে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের মুখপাত্র নিরজ জিম্বা । তবে দার্জিলিং ও কার্শিয়াং বিধানসভা নিয়ে অজয় ও নিরজের সমঝোতার চিত্র এখনও স্পষ্ট নয় ৷ তা নিয়ে অবশ্য দড়ি টানাটানি চলছে ।

এই মুহূর্তে

আরও পড়ুন