spot_img
Wednesday, 11 March, 2026
11 March
spot_img
Homeজ্যোতিষ/আধ্যাত্মিকতাBipadtarini Puja 2025: আজ প্রথম পুজো; দুর্গার ১০৮টি রূপের অন্যতম দেবী বিপত্তারিণী

Bipadtarini Puja 2025: আজ প্রথম পুজো; দুর্গার ১০৮টি রূপের অন্যতম দেবী বিপত্তারিণী

ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, দেবী বিপত্তারিণী আমাদের বিপদ থেকে রক্ষা করেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দেবী দুর্গার ১০৮টি রূপের একটি বিপত্তারিণী। মা দুর্গা কখনও আমাদের কাছে জগদ্ধাত্রী। কখনও মা কালী। তিনিই আবার দেবী বিপত্তারিণী।

আরও পড়ুন: শুক্লা তৃতীয়ায় সারাদিন রবি যোগের প্রভাব, দিনটা ভালোভাবে কাটাতে এই বিষয়গুলি আজ এড়িয়ে চলুন

ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, দেবী বিপত্তারিণী আমাদের বিপদ থেকে রক্ষা করেন। হিন্দুশাস্ত্রে প্রতিটি দেব-দেবীর সৃষ্টির ইতিহাস রয়েছে। কীভাবে আর্বিভাব দেবী বিপত্তারিণীর? পৌরাণিক মত অনুসারে, মহাদেব মা পার্বতীকে কালী বলে রাগান্বিত করে তোলেন! সেই সময় দেবী মহামায়া নিজের রূপ বদল করেন! তাঁর শরীর থেকেই সৃষ্টি হয় দেবী বিপদত্তারিণীর! দেবীর এই রূপ ভয়ংকর নয়। তিনি চর্তুভুজা। ভক্তদের রক্ষা করেন। বিনাশ তাঁর কাজ নয়। মর্ত্যলোকে দেবী পূজিত হন, আষাঢ় মাসে। রথযাত্রা ও উলটোরথের মাঝের শনি ও মঙ্গলবার ব্রত পালনের তিথি। আজ শনিবার প্রথম বিপদত্তারিণীর পুজো। আগামী মঙ্গলবার দ্বিতীয় পুজো।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, আগামী ১ জুলাই, মঙ্গলবার (বাংলার ১৬ আষাঢ়) আষাঢ় শুক্লপক্ষে দ্বিতীয় পুজোর তিথি। ষষ্ঠী থাকবে সকাল ১০টা ২১ মিনিট। তারপর সপ্তমীর শুরু।গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে, ১ জুলাই, মঙ্গলবার (১৬ আষাঢ়)। ষষ্ঠী থাকবে ১২টা ২৭ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত, পরে শুরু হবে সপ্তমী।

আরও পড়ুন: ছাতু বিক্রির আড়ালে মধুচক্র! বারাসতে বিহারি যুবকদের ‘কীর্তি’ ফাঁস

বিপদত্তারিণী দেবীর পুজো সকাল থেকেই শুরু হয়। তা কার্যত সারাদিনই চলে। বাড়ির মহিলারা (সদবারা) সন্তান, সংসারের মঙ্গলকামনায় ব্রত পালন করেন। সারাদিন ব্রত পালনের পর, ১৩টি লুচি, ফল খেয়ে ব্রত পালন করেন তাঁরা।

ব্রতপালনের সময় উপচার হিসাবে অবশ্যই ১৩টি ফল, ফুল, ১৩টি গিট দেওয়া লাল সুতো এবং দূর্বা থাকা বাধ্যতামূলক। শিষযুক্ত ডাবও থাকা আবশ্যক। অবশ্যই কর্পূর দিয়ে আরাধনা করতে ভুলবেন না। পুজোয় ব্যবহার করা হয় লাল সুতোর। তাতে থাকে ১৩টি গিট। তাতে বাঁধা হয় ১৩টি দুর্বা ঘাসও। অনেকে সারাবছর এই সুতো হাতে বাঁধেন।

এই মুহূর্তে

আরও পড়ুন