সকাল থেকে আকাশ কালো মেঘে ঢাকা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় চলছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বইতে পারে দমকা বাতাস। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও, একাংশ অংশ দুর্বল হয়েছে। তবে, ঘূর্ণাবর্ত এখনও সক্রিয়। জানা যাচ্ছে, সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। সেই কারণেই উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।
বাংলা জুড়ে এখন দেখা মিলছে বর্ষার চেনা রূপ—কখনো রোদ, আবার কখনো দফায় দফায় বৃষ্টি। উপগ্রহ চিত্র অনুযায়ী আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাসহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর ফলে পাহাড়ি ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং তীরবর্তী এলাকায় প্লাবনের সম্ভাবনা তৈরি হতে পারে। তাই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গে বর্ষা, দক্ষিণে শরৎ! ৪৮ ঘণ্টার মডেল দুশ্চিন্তার ভাঁজ কপালে
মনে রাখুন: একটানা বৃষ্টি নয়, বরং রোদ ও বৃষ্টির পালাবদলই আগামী কয়েকদিনের প্রধান বৈশিষ্ট্য
১৯ – ২৩ জুলাই ২০২৬
আবহাওয়ার সার্বিক পরিস্থিতি:
১৯ জুলাই
ভারি বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কোথাও কোথাও খুবই কম বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে কোথাও কোথাও বজ্র-বিদ্যুৎসহ ৩০–৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে।
আরও পড়ুনঃ স্থগিত অমরনাথ যাত্রা, জারি নির্দেশিকা
২০ জুলাই
দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।
নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে কোথাও কোথাও বজ্র-বিদ্যুৎসহ ৩০–৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়ার সম্ভাবনা।
২১ জুলাই
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি (৭–১১ সেমি) হতে পারে।
সব জেলায় কোথাও কোথাও ৩০–৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা।
২২ জুলাই
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি (৭–১১ সেমি) হতে পারে।
দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্র-বিদ্যুৎসহ ৪০–৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়ার সম্ভাবনা।
অন্যান্য জেলায় ৩০–৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে।
২৩ জুলাই
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি (৭–১১ সেমি) হতে পারে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্র-বিদ্যুৎসহ ৪০–৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়ার সম্ভাবনা।
অন্যান্য জেলায় ৩০–৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা।


