spot_img
Monday, 23 February, 2026
23 February
spot_img
HomeদেশBSNL: আরও ভালো নেটওয়ার্ক! আর নেই চিন্তা; Jio, Airtel-কে টেক্কা দিতে ‘মাস্টার...

BSNL: আরও ভালো নেটওয়ার্ক! আর নেই চিন্তা; Jio, Airtel-কে টেক্কা দিতে ‘মাস্টার প্ল্যান’ নিয়ে হাজির BSNL

এই টেলিকম সংস্থা AI-এর মাধ্যমে কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং এক্সপেরিয়েন্স বৃদ্ধি করতে চায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের সুবিধার্থে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড তথা BSNL। তবে, এবার এই টেলিকম সংস্থাটি গ্রাহকদের উন্নত পরিষেবা প্রদানের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। কোম্পানিটি এখন গ্রাহকদের ধরে রাখতে এবং পোর্ট করার ক্ষেত্রে রিকোয়েস্টের সংখ্যা কমাতে একটি বড় উদ্যোগ গ্রহণ করছে। মূলত, এই রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ৩ টি কাজ সম্পন্ন করতে চায়। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

আরও পড়ুনঃ বন্ধ থাকা ‘মৈত্রী বাস পরিষেবা’ আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে পুনরায় চালু; সম্পর্কে ক্রমশ হচ্ছে উন্নতি ভারত বাংলাদেশের

তিমধ্যেই BSNL-এর CMD (চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর) রবার্ট জে রবি, AI-এর সাহায্যে কোম্পানি যে ৩ টি কাজ সম্পন্ন করতে চায় তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। মূলত, AI-এর সাহায্যে কোম্পানিটি প্রথম যে কাজটি করতে চায় তা হল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। এছাড়াও, এই টেলিকম সংস্থা AI-এর মাধ্যমে কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং এক্সপেরিয়েন্স বৃদ্ধি করতে চায়। এটি হল দ্বিতীয় লক্ষ্য। এছাড়াও, তৃতীয় দিকটি হল গ্রাহকরা যাতে অন্যান্য টেলিকম সংখ্যার দিকে না ঝুঁকে BSNL-এর সঙ্গে সংযুক্ত থাকেন সেই দিকটি লক্ষ্য রাখা। এজন্য কোম্পানি পরিষেবা উন্নত করার জন্যও কাজ করবে। যাতে, গ্রাহকরা আরও ভালো নেটওয়ার্ক পেতে পারেন।

দিল্লিতে চলা ইন্ডিয়া AI ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ রবার্ট জে রবি এই বিষয়টি উপস্থাপিত করেছেন। জানিয়ে রাখি যে, ইন্ডিয়া AI ইমপ্যাক্ট সামিট ২০২৬ যৌথভাবে টেলিযোগাযোগ বিভাগ, সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া (STPI) দ্বারা আয়োজিত হচ্ছে। এদিকে, BSNL নিজস্ব SLM (স্মল ল্যাংগুয়েজ মডেলস)-ও তৈরি করছে। যা বিশেষভাবে কমপ্লায়েন্স কাজের ওপর দৃষ্টিনিক্ষেপ করবেন।

আরও পড়ুনঃ কলকাতার আদলে ‘বিল্ডিং ট্রাইব্যুনাল’ গঠনের উদ্যোগ শিলিগুড়িতে

রবার্ট জে রবি আরও ব্যাখ্যা করেন যে, ‘আমাদের একটি অভ্যন্তরীণ ব্যবস্থাও রয়েছে। যেখানে আমরা কমপ্লায়েন্সের জন্য একটি ছোট SLM মডেল তৈরি করছি। আমরা সেটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ করি কোথায় নেটওয়ার্ক ডাউন আছে।’

তিনি আরও জানান যে, সবচেয়ে বড় সমস্যাগুলি কোথায় তা চিহ্নিত করা এবং তারপর সেগুলি সমাধানের চেষ্টা করা কোম্পানিগুলিকে ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত রেভিনিউ গ্রোথে সাহায্য করতে পারে।

এই মুহূর্তে

আরও পড়ুন