spot_img
Wednesday, 4 March, 2026
4 March
spot_img
HomeকলকাতাI-PAC Hearing: বিশৃঙ্খলা কোর্টরুমে! রাগে এজলাস ছাড়লেন বিচারপতি

I-PAC Hearing: বিশৃঙ্খলা কোর্টরুমে! রাগে এজলাস ছাড়লেন বিচারপতি

আদালত জানায়, আগামী ১৪ জানুয়ারি মামলাটির পরবর্তী শুনানি হবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতা হাইকোর্টে আইপ্যাক মামলায় শুনানি শুরুর আগেই এজলাস থেকে বেরিয়ে গেলেন বিচারপতি শুভ্রা ঘোষ। সূত্রের খবর, কোর্টরুমে ঠাসা ভিড়ে তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়। সে এমনই হট্টগোল শুরু হয় যে ক্ষোভে এজলাস ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন বিচারপতি। শুনানির তারিখ পিছিয়ে হল ১৪ জানুয়ারি।

আরও পড়ুনঃ এটা কি রাজনৈতিক দল না ফিল্ম প্রোডাকশন হাউস? আই ওয়াশ স্ট্রাটেজি তৃণমূলের! অভূতপূর্ব তারকা মিছিলে মমতা

আইপ্যাকের সল্টলেক সেক্টর ফাইভের দফতর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক ও আইনি টানাপড়েন পৌঁছে গিয়েছে কলকাতা হাইকোর্টে। তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতের দ্বারস্থ হয়। ওই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পক্ষভুক্ত করা হয়েছে। এর পাল্টা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এই দুই মামলার শুনানি হওয়ার কথা ছিল।

তবে দুপুর ২টা ৩৮ মিনিট নাগাদ পরিস্থিতির বদল হয়। এজলাসে বারবার সতর্ক করার পরও হইহট্টোগোল বন্ধ না হওয়ায় এবং দীর্ঘ সময় অপেক্ষা করেও ভিড় না কমায় বিচারপতি লিখিত নির্দেশে জানিয়ে দেন, ওই দিনের মতো মামলার শুনানি স্থগিত রাখা হচ্ছে। ফলে শুক্রবার কোনও শুনানি হয়নি। আদালত জানায়, আগামী ১৪ জানুয়ারি মামলাটির পরবর্তী শুনানি হবে। এ দিন এই মামলার জন্য কোনও লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থাও ছিল না।

বৃহস্পতিবার সকালে কলকাতার লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হঠাৎই তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সময়ে আর একটি ইডি দল সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত আইপ্যাকের দফতরেও পৌঁছে যায়। বেআইনি কয়লা পাচার সংক্রান্ত একটি পুরনো মামলার সূত্র ধরেই এই তল্লাশি অভিযান শুরু হয় বলে জানা যায়।

আরও পড়ুনঃ ‘১৬০০০০০০০ টাকা I-PAC-এর অ্যাকাউন্টে ঢুকেছিল’! বিস্ফোরক শুভেন্দু; বলে দিলেন চেক নম্বরও

বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে যান, তার পরে সল্টলেকের আইপ্যাক দফতরেও প্রবেশ করেন। অভিযোগ, ইডির তল্লাশি চলাকালীনই তিনি ভিতর থেকে একাধিক ফাইল, গুরুত্বপূর্ণ নথি ও ল্যাপটপ বাইরে বের করে আনেন। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সংস্থা তৃণমূলের রাজনৈতিক ও নির্বাচনী কৌশল হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

উল্লেখ্য, এর আগেই বৃহস্পতিবার লাউডন স্ট্রিট ও আইপ্যাক দফতরে ইডির অভিযানের ঘটনায় কলকাতা পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছিল। এ বার সেই তালিকায় যুক্ত হল মুখ্যমন্ত্রীর করা নতুন অভিযোগ। অন্য দিকে, এই পুরো ঘটনা নিয়ে ইডির তরফে কলকাতা হাই কোর্টে মামলা করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীকেও পক্ষভুক্ত করা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসও আলাদা মামলা করেছে, যাতে আইপ্যাক ও ইডিকে যুক্ত করা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন