Thursday, 16 April, 2026
16 April
Homeলাইফ-স্টাইলRelationship: ‘৭৭৭ ফর্মুলা’! একঘেয়েমি কাটাতে ম্যাজিক দাওয়াই

Relationship: ‘৭৭৭ ফর্মুলা’! একঘেয়েমি কাটাতে ম্যাজিক দাওয়াই

বিয়ের শুরুর দিনগুলোর সেই টান যেন সময়ের সঙ্গে সঙ্গে অভ্যাসে পরিণত হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ব্যস্ত জীবন, কেরিয়ারের ইঁদুর দৌড় আর সংসারের চাপে অনেক সময় ফিকে হয়ে আসে সম্পর্কের রং। বিয়ের শুরুর দিনগুলোর সেই টান যেন সময়ের সঙ্গে সঙ্গে অভ্যাসে পরিণত হয়। একে অপরের পাশে থেকেও তৈরি হয় এক অদ্ভুত দূরত্ব। বর্তমান সময়ে এই দূরত্বই ডেকে আনছে বিচ্ছেদ। অথচ সামান্য কিছু অভ্যেস বদলে দিলেই দাম্পত্য হয়ে উঠতে পারে চিরসবুজ। সম্পর্কের  এই ভাঙন রুখতে বিশেষজ্ঞরা এখন বাতলাচ্ছেন এক অব্যর্থ দাওয়াই— ‘৭৭৭ ফর্মুলা’।

আরও পড়ুনঃ হরমুজ বন্ধ, বিশ্ব কাঁপছে; কিন্তু নীরবে “এনার্জি জ্যাকপট” পেল ভারত ও রাশিয়া?

আগেকার দিনে সম্পর্কের বাঁধন ছিল অনেক বেশি মজবুত। ঝগড়া বা মান-অভিমান হলেও বিচ্ছেদের কথা ভাবতেন না কেউ। কিন্তু এখনকার জটিল জীবনে ছোটখাটো মনোমালিন্যই বড় আকার ধারণ করে। বিশেষজ্ঞরা বলছেন, চারাগাছে যেমন নিয়ম করে জল দিতে হয়, সম্পর্কেও তেমনই যত্নের প্রয়োজন। এই যত্নের নামই হল ‘কোয়ালিটি টাইম’। আর সেই সময়টুকুই নির্দিষ্ট করে দেয় এই আধুনিক ফর্মুলা।

কী এই৭৭৭ ফর্মুলা’?
এটি আসলে তিনটি সহজ অভ্যাসের সমষ্টি।

প্রথম ৭: প্রতি সাত দিনে অন্তত একবার ‘ডেট নাইট’। তা হতে পারে বাইরের কোনও রেস্তরাঁয় ডিনার। অথবা বাড়িতেই নিজেদের মতো করে কাটানো বিশেষ মুহূর্ত।

দ্বিতীয় ৭: প্রতি সাত সপ্তাহ অন্তর একটি ছোট ট্রিপ। খুব দূরে যাওয়ার সময় না থাকলে কাছেপিঠে কোথাও লং ড্রাইভ বা এক-দু’দিনের জন্য সমুদ্র কিংবা পাহাড় থেকে ঘুরে আসা।

তৃতীয় ৭: প্রতি সাত মাস অন্তর দূরে কোথাও দীর্ঘ ভ্রমণে যাওয়া। যা একঘেয়েমি কাটিয়ে সম্পর্কে নতুন উদ্দীপনা জোগাবে।

আরও পড়ুনঃ প্রকাশ্যে এল তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা

তবে অনেকের পক্ষেই হয়তো নিয়মিত দূরে ঘুরতে যাওয়া বা দামি রেস্তরাঁয় যাওয়া সম্ভব নয়। মনোবিদদের মতে, আসল উদ্দেশ্য হল একে অপরকে অগ্রাধিকার দেওয়া। সামর্থ্য না থাকলেও স্রেফ একসঙ্গে ঘরোয়া কাজ করা, গান শোনা কিংবা মোবাইল সরিয়ে রেখে একান্ত মনে কথা বলার মাধ্যমেই ফিরিয়ে আনা যায় হারিয়ে যাওয়া সখ্য।

দিনের শুরু বা শেষে অন্তত আধঘণ্টা সময় শুধু নিজেদের জন্য রাখুন। সেখানে সন্তান, সংসার বা অফিসের দুশ্চিন্তা থাকবে না। একে অপরের না বলা কথাগুলো শুনুন। মনের মধ্যে ক্ষোভ জমিয়ে না রেখে দিনের ভুল বোঝাবুঝি দিনেই মিটিয়ে ফেলুন। মনে রাখবেন, দামি উপহারের চেয়েও সঙ্গীর একান্ত সময়টুকুই সম্পর্কের আসল নিউট্রিশন। এই ছোট ছোট পদক্ষেপগুলোই পারে আপনার একঘেয়ে দাম্পত্যে বসন্তের ছোঁয়া আনতে।

এই মুহূর্তে

আরও পড়ুন