spot_img
Monday, 2 March, 2026
2 March
spot_img
Homeদক্ষিণবঙ্গTarapith: তারাপীঠে বিতর্ক! সংখ্যালঘু তৃণমূল প্রার্থীর দাবিতে পোস্টার 

Tarapith: তারাপীঠে বিতর্ক! সংখ্যালঘু তৃণমূল প্রার্থীর দাবিতে পোস্টার 

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এখন সময়ের অপেক্ষা ৷

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা করেনি কমিশন ৷ এমনকী শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকাও ঘোষণা হয়নি ৷ তার আগেই বীরভূমের হাঁসন বিধানসভা কেন্দ্র থেকে অনুব্রত মণ্ডল ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহর অনুগামী, জেলা তৃণমূলের মুখপাত্র জামশেদ আলি খানকে প্রার্থী করার দাবিতে পোস্টার পড়ল ৷ যেখানে লেখা ছিল, “হাঁসন বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের ‘সংখ্যালঘু’ প্রার্থী চাই ৷” আর এই পোস্টারকে কেন্দ্র করে বেশ অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব ৷ এমনকি স্বয়ং জামশেদ আলি খান দাবি করেছেন, তিনি নিজেও অস্বস্তিতে পড়েছেন ৷

আরও পড়ুনঃ ইরানের নিশানায় ট্রাম্পের বন্ধু দেশগুলি, আটকে বহু ভারতীয়

এই প্রসঙ্গে জামশেদ আলি খান বলেন, “আমি নিজেই বিভ্রান্তি ও অস্বস্তির মধ্যে আছি ৷ কে বা কারা পোস্টার দিয়েছে জানি না ৷ তবে, আমাদের দলের ফেসবুকে লিখে বা দেওয়ালে লিখে দিয়ে প্রার্থী হয় না ৷ জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৯৪ আসনে প্রার্থী ঠিক করেন ৷ এবারেও তাই হবে ৷ এবার কেউ কাউকে ভালোবেসে প্রার্থী হিসাবে দাবি করতেই পারে ৷ কিন্তু, তৃণমূলের সেসব হয় না ৷”

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এখন সময়ের অপেক্ষা ৷ ইতিমধ্যেই রাজ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ সেই বাহিনী রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে রুট মার্চ ৷ এই আবহে বীরভূমে প্রার্থী হওয়া নিয়ে তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে বলে অভিযোগ ৷

বীরভূমের হাঁসন বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জেলা মুখপাত্র জামশেদ আলি খানকে প্রার্থী চেয়ে পোস্টার দিয়েছে তাঁর অনুগামীরা ৷ হাঁসনের হাসপাতাল, বাসস্ট্যান্ড, স্কুল, বাজার-সহ বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছে ৷ পোস্টারে লেখা, “হাঁসন বিধানসভায় সংখ্যালঘু প্রার্থী চাই ৷” তার নিচে নাম উল্লেখ করে লেখা হয়েছে, “হাসন বিধানসভায় সংখ্যালঘু মুখ বীরভূম তৃণমূল কংগ্রেসে জেলা মুখপাত্র জামশেদ আলি খানকে চাই ৷”

আরও পড়ুনঃ চিনের আকাশ সীমা ব্যবহারের অনুমতি চাইল এয়ার ইন্ডিয়া

আর একেবারে নীচে লেখা রয়েছে, “প্রচারে- হাঁসন বিধানসভা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ ৷” কে বা কারা রাতে এই পোস্টারগুলি লাগিয়েছে, তা নিয়ে মুখ খুলতে চায়নি কেউই ৷ এমনকি বীরভূম জেলা তৃণমূলের তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷ উল্লেখ্য, বর্তমানে হাঁসন বিধানসভা কেন্দ্রের বিধায়ক হলেন তৃণমূলের অশোক চট্টোপাধ্যায় ৷ এই বিধানসভা কেন্দ্রে ভোটারদের মধ্যে ৬০ শতাংশ সংখ্যালঘু ৷ ফলে সেই বিচারে জামশেদ আলি খানকে প্রার্থী করার দাবি তোলা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

কিন্তু, এই হাঁসন বিধানসভা কেন্দ্রেই রয়েছে সতিপীঠ তারাপীঠ ৷ তাই পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পটভূমিতে সেখানে সংখ্যালঘু তৃণমূল প্রার্থীর দাবি করা, বেশ তাৎপর্যপূর্ণ ৷ যদিও, এই ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি ৷ এ নিয়ে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সহ-সভাপতি দীপক দাস বলেন, “জামশেদ আলি খান খারাপ নন, হোক সংখ্যালঘু প্রার্থী ৷ ভালোই হয় প্রার্থী হলে ৷ আমরাও এই হাঁসন বিধানসভায় শক্তিপীঠ তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামব ৷ দিন ঘনিয়ে আসছে, বেশি সময় অপেক্ষা করতে হবে না ৷”

এই মুহূর্তে

আরও পড়ুন