spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
HomeদেশWEST BENGAL ASSEMBLY ELECTION 2026: শুরু কাউন্টডাউন; এই দিন রাজ্যে নির্বাচনের ঘোষণা

WEST BENGAL ASSEMBLY ELECTION 2026: শুরু কাউন্টডাউন; এই দিন রাজ্যে নির্বাচনের ঘোষণা

নির্বাচনমুখী এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ বেঞ্চ নিয়ে সফরে যাবে ভারতের নির্বাচন কমিশন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ সম্ভবত মার্চ মাসে ঘোষণা করা হতে পারে। তার আগে নির্বাচনমুখী এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ বেঞ্চ নিয়ে সফরে যাবে ভারতের নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ হায়রে কপাল! মাথায় হাত; বাজেট পেশের দিন ৪৯ টাকারও বেশি বাড়ল গ্যাসের দাম

নির্বাচন কমিশন সূত্রে খবর অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারির পর মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা একযোগে এই রাজ্যগুলির নির্বাচন প্রস্তুতি পর্যালোচনা করবেন। সফর শেষ হওয়ার পরই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা প্রবল।

ভারতের কোন রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের পরিদর্শন এক প্রচলিত রীতি। এই সফরের সময় কমিশনের শীর্ষ আধিকারিকরা আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিকাঠামো, প্রশাসনিক প্রস্তুতি এবং ভোটগ্রহণ সংক্রান্ত যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজ্য প্রশাসন ও নির্বাচনী দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তাঁরা।

সূত্র অনুযায়ী, এই সফরকালে জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করতে পারে নির্বাচন কমিশন। বিভিন্ন দলের তরফে উত্থাপিত অভিযোগ, আশঙ্কা ও দাবিদাওয়া শোনা এবং সেগুলির সমাধান খোঁজাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।

ইতিমধ্যেই নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে উপ-নির্বাচন কমিশনার পর্যায়ের একাধিক বৈঠক শুরু হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রথম-স্তরের যাচাই বা ফার্স্ট লেভেল চেকিং (FLC) কর্মশালা।

আরও পড়ুনঃ ছুটির রবিবার পশ্চিমবঙ্গও কি তেমন কিছু পাবে? দরাজহস্ত, ভোটমুখী রাজ্যে ভাঁড়ার উজাড় করে ‘লক্ষ্মী’ আনতে পারেন সীতা

এদিকে, অসম বাদে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে বর্তমানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলছে। এর লক্ষ্য ভোটার তালিকা থেকে অযোগ্য নাম বাদ দেওয়া এবং যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা। উল্লেখযোগ্যভাবে, অসমেও আলাদাভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০ এর ২১ নম্বর ধারা অনুযায়ী অসমে ১ জানুয়ারি, ২০২৬ কে যোগ্যতার তারিখ ধরে এক বিশেষ সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে, প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা সংশোধন এবং প্রযুক্তিগত যাচাই। সব দিক খতিয়ে দেখে তবেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন। মার্চ মাসেই সেই চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা।

এই মুহূর্তে

আরও পড়ুন