Friday, 1 May, 2026
1 May
HomeকলকাতাWest Bengal: ব্যালট যুদ্ধে সৌজন্যের জয়; উন্নয়নের নতুন দিশার অপেক্ষায় বাংলা!

West Bengal: ব্যালট যুদ্ধে সৌজন্যের জয়; উন্নয়নের নতুন দিশার অপেক্ষায় বাংলা!

এই নির্বাচনে যে নতুন ধারার সূচনা হলো, তা যেন সাময়িক না হয়।পুলিশ ও প্রশাসনের ওপর মানুষের আস্থা ফিরে আসার এই ইতিবাচক ইঙ্গিত যেন দীর্ঘস্থায়ী হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শুভজিৎ মিত্র,কলকাতা:

শেষ হলো ২০২৬ সালের হাইভোল্টেজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। বাংলার রাজনৈতিক ইতিহাসে এই নির্বাচন এক বিশেষ মাইলফলক হয়ে থাকবে। গত কয়েক দশকের চেনা ছক ভেঙে, বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে গোটা রাজ্যজুড়ে যে অবাধ ও শান্তিপূর্ণ ভোটপ্রক্রিয়া দেখা গেল, তা গণতন্ত্রের এক উজ্জ্বল জয়গান। এখন রাজ্যবাসীর প্রার্থনা একটাই—ভোট মিটে যাওয়ার পর যেন সেই পুরোনো ‘ভোট-পরবর্তী হিংসা’র ছায়া ফিরে না আসে, বরং বৃদ্ধি পায় রাজনৈতিক সৌজন্য।

গণতান্ত্রিক পরিবেশের উন্নতি

দীর্ঘদিন ধরে বাংলার নির্বাচনের সমার্থক হয়ে দাঁড়িয়েছিল পেশিশক্তি আর রাজনৈতিক হানাহানি।তবে এবারের নির্বাচনে সেই ধারায় আমূল পরিবর্তন লক্ষ্য করা গেছে।গুটিকয়েক বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সাধারণ মানুষ নির্বিঘ্নে বুথে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।ভোটারদের চোখে-মুখে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও কোনো আতঙ্কের ছাপ ছিল না,যা রাজ্যের গণতান্ত্রিক পরিবেশের উন্নতিরই ইঙ্গিত দেয়।

আরও পড়ুনঃ উত্তাল বঙ্গ রাজনীতি; ১৯২-এর বেশি আসন নিয়ে বাংলায় পরিবর্তনের ডাক দিচ্ছে বিজেপি, “খেলা শেষ” তৃণমূলের!

নতুন রাজনৈতিক সৌজন্যৈর সূচনা

ফলাফল ঘোষণার পর,সব রাজনৈতিক দলের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা,তাঁরা যেন বিভেদের রাজনীতি ভুলে সৌজন্যের পরিচয় দেন। জয়-পরাজয় থাকবেই,কিন্তু তা যেন ব্যক্তিগত বা দলগত আক্রোশে পরিণত না হয়।নবগঠিত সরকারের কাছে আবেদন,রাজনৈতিক রঙের ঊর্ধ্বে উঠে বিরোধী পক্ষকে প্রাপ্য সম্মান দিয়ে এক নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করা হোক।

নিরপেক্ষ পুলিশ-প্রশাসন

এই নির্বাচনের অন্যতম সাফল্যের কারিগর হলো প্রশাসন ও পুলিশের নিরপেক্ষ ভূমিকা।নির্বাচন কমিশন ও পুলিশের সক্রিয়তা এবং কড়া নজরদারিতে দুষ্কৃতীরা মাথা তুলতে পারেনি। অনেক ক্ষেত্রে কর্তব্যে গাফিলতি বা পক্ষপাতিত্বের অভিযোগে কড়া প্রশাসনিক পদক্ষেপও নিতে দেখা গেছে। পুলিশের এই যে নিরপেক্ষ ‘ইমেজ’ তৈরি হয়েছে, আগামী দিনেও যেন সেই ধারাবাহিকতা বজায় থাকে।

রাজ্যবাসীর প্রত্যাশা!

রাজ্যের মানুষের দীর্ঘদিনের দাবি—শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার। নবগঠিত সরকারের প্রথম লক্ষ্য হওয়া উচিত মেধা ও স্বচ্ছতাকে গুরুত্ব দিয়ে শিক্ষা দপ্তরকে কলঙ্কমুক্ত করা।স্কুল-কলেজে সঠিক পরিকাঠামো এবং নিয়মিত শিক্ষক নিয়োগের মাধ্যমে বাংলার হারানো শিক্ষার গৌরব ফিরিয়ে আনাই হবে নতুন সরকারের সবথেকে বড় পরীক্ষা।

স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও আরও জোরালো ভূমিকা নেওয়ার প্রয়োজন রয়েছে।জেলা স্তরের হাসপাতালগুলিতে উন্নত চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ানো জরুরি।যাতে গ্রামগঞ্জের মানুষকে সামান্য কারণে শহরে ছুটে আসতে না হয়।‘স্বাস্থ্যসাথী’র মতো প্রকল্পগুলির বাস্তবায়ন এবং প্রতিটি স্তরে বিনামূল্যে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া সরকারের অগ্রাধিকার হওয়া উচিত।

পরিবহন ব্যবস্থায় গতি আনা এবং আধুনিকীকরণ বর্তমান সময়ের দাবি।গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি যানজটমুক্ত শহর ও পরিবেশবান্ধব বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানো একান্ত প্রয়োজন। সরকারি পরিবহনের মানোন্নয়ন এবং পরিকাঠামো ক্ষেত্রে নতুন নতুন প্রকল্প রাজ্যকে অর্থনৈতিকভাবেও শক্তিশালী করবে।

আরও পড়ুনঃ স্ট্রংরুমে মমতার অবস্থানের পর সতর্ক শুভেন্দু! বৈঠকে ডাকলেন কর্মীদের

এই নির্বাচনে যে নতুন ধারার সূচনা হলো, তা যেন সাময়িক না হয়।পুলিশ ও প্রশাসনের ওপর মানুষের আস্থা ফিরে আসার এই ইতিবাচক ইঙ্গিত যেন দীর্ঘস্থায়ী হয়।রাজনৈতিক দলগুলি যদি হিংসা ছেড়ে উন্নয়নের প্রতিযোগিতায় নামে,তবেই ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন বাস্তব রূপ নেবে।নতুন সরকার বাংলার মানুষের এই আশা-আকাঙ্ক্ষার মর্যাদা দেবে—এমনটাই কামনা আপামর জনসাধারণের।

এই মুহূর্তে

আরও পড়ুন