Wednesday, 24 June, 2026
24 June
HomeকলকাতাTaratala: তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, বহু শ্রমিক আটকে থাকার আশঙ্কা;...

Taratala: তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, বহু শ্রমিক আটকে থাকার আশঙ্কা; উদ্ধারকাজে সেনা

তারাতলায় একটি কারখানার শেড ভেঙে বিপত্তি। ভেঙে পড়ে লোহার বিম, টিন। আহত হয়েছেন একাধিক।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

তারাতলায় নির্মীয়মাণ একটি চায়ের গুদামের তিনতলার ছাদ ঢালাইয়ের সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটল। নির্মীয়মাণ ভবনের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নীচে বহু শ্রমিক চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনা নামিয়ে জোরকদমে উদ্ধারকাজ চলছে।

আরও পড়ুনঃ বেকায়দায় অতীন ঘোষ; দায়ের FIR

জানা গিয়েছে, বন্দরের জমিতে নির্মীয়মাণ ওই গুদামে বুধবার তিনতলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেই সময় আচমকাই ছাদ ভেঙে পড়ে। ঘটনাস্থলে থাকা একাধিক শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক গ্যাস কাটার, ক্রেন এবং অন্যান্য সরঞ্জাম। ঘটনাস্থলে রাখা হয়েছে একাধিক অ্যাম্বুল্যান্সও।

ঘটনাস্থলে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, কলকাতার পুরকমিশনার স্মিতা পাণ্ডে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত বেশ কয়েকজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। স্থানীয় বিধায়ক রাকেশ সিং দাবি করেছেন, ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। তবে প্রশাসনের তরফে মৃত্যুর সংখ্যা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ধ্বংসস্তূপের নীচে আরও বহু শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, অন্তত ৩০ জন শ্রমিক ভিতরে আটকে থাকতে পারেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, অগ্নিমিত্রা পাল, বিধায়ক রাকেশ সিং এবং পুর কমিশনার স্মিতা পাণ্ডে। মন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, “দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছে গিয়েছে। সেনাও নামানো হয়েছে। আমাদের প্রথম লক্ষ্য প্রাণগুলোকে বাঁচানো। দ্রুত গতিতে উদ্ধারকাজ শুরু করা হয়েছে।”

এদিকে, নবান্নের তরফে পরিস্থিতির উপর নজর রাখতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সাধারণ মানুষের জন্য হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। নম্বরগুলি হল— 1070, 8697981070, 033-22143526 এবং 033-22535185

আরও পড়ুনঃ হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের; তাড়াতাড়ি বিদেশ যেতে চান

ঘটনাস্থলে ইতিমধ্যেই শ্রমিকদের পরিবারের সদস্যরা পৌঁছে গিয়েছেন। প্রিয়জনদের খোঁজে উদ্বেগে অপেক্ষা করছেন তাঁরা। ধ্বংসস্তূপের ভিতর থেকে মাঝে মধ্যেই আর্তনাদের শব্দ ভেসে আসছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। বাইরে থেকে আটকে পড়া শ্রমিকদের নাম ধরে ডেকে তাঁদের অবস্থান ও পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছে।

ক্রেন দিয়ে লোহার বিম সরিয়ে আহতদের উদ্ধারকাজ চলছে।

অন্যদিকে, দুর্ঘটনার পর নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বেআইনিভাবে গুদামটি নির্মাণ করা হচ্ছিল এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। তাঁদের দাবি, বিষয়টি নিয়ে আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানানো হয়েছিল। যদিও এই অভিযোগের সত্যতা এখনও সরকারি ভাবে যাচাই করা হয়নি।

উদ্ধারকাজ এখনও চলছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন