Monday, 12 October, 2026
12 October
Homeউত্তরবঙ্গSiliguri: ‘হিন্দু দোকান থেকে বিরিয়ানি খান’ শিলিগুড়ি শহরে পড়ল ‘হিন্দু জাগরণ মঞ্চের’...

Siliguri: ‘হিন্দু দোকান থেকে বিরিয়ানি খান’ শিলিগুড়ি শহরে পড়ল ‘হিন্দু জাগরণ মঞ্চের’ পোস্টার

পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের এই পোস্টার সেই বিতর্ককে আরও কয়েক ধাপ বাড়িয়ে দিল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

দুর্গাপুজোর ঠিক প্রাক্কালে উত্তরবঙ্গের প্রধান বাণিজ্যিক কেন্দ্র শিলিগুড়িতে এক বিতর্কিত পোস্টারকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। রবিবার সকালে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় ‘হিন্দু জাগরণ মঞ্চ’-এর নামে বেশ কিছু পোস্টার নজরে আসে, যেখানে সরাসরি হিন্দু দোকান থেকে পুজো সামগ্রী কেনা এবং নির্দিষ্ট দোকান থেকে বিরিয়ানি খাওয়ার ফতোয়া দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা।

আরও পড়ুনঃ ফ্রি-তে ২টো LPG সিলিন্ডার; উৎসবের মরশুমে বিরাট ঘোষণা রাজ্য সরকারের

পোস্টারের বয়ান ও স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়া

রবিবার সকালে শহরের নানা প্রান্তে এই পোস্টারগুলি দেখতে পান সাধারণ মানুষ। পোস্টারগুলিতে মূলত দুটি বার্তা দেওয়া হয়েছে:

  • “বিরিয়ানি খেতে বারণ করা হচ্ছে না। বিরিয়ানি খান কিন্তু হিন্দু দোকান থেকে।”

  • “চলুন এবার পুজোয় পুজো সামগ্রী হিন্দু দোকান থেকেই কেনাকাটা করুন।”

শিলিগুড়ির মতো একটি বহুভাষিক ও সর্বধর্মসমন্বয়ের শহরে এমন পোস্টার এই প্রথম দেখলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সাধারণ মানুষের মতে, উৎসবের মরশুমে ব্যবসা বা কেনাকাটার ক্ষেত্রে এভাবে ধর্মের দাগিয়ে দেওয়া বা নির্দিষ্ট করে দেওয়া অনুচিত। যার যেখানে পছন্দ, তিনি সেখান থেকেই কেনাকাটা করবেন—এটাই স্বাভাবিক নিয়ম হওয়া উচিত।

হিন্দু জাগরণ মঞ্চের সাফাই ও রাজনৈতিক প্রতিক্রিয়া

এই পোস্টার বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা হিন্দু জাগরণ মঞ্চের শিলিগুড়ি মহানগর সংযোজক অভিষেক দাস দাবি করেছেন, মাদক বর্জন থেকে শুরু করে অনলাইন প্রতারণা—বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতেই ওই পোস্টার দেওয়া হয়েছে। তাঁর মতে, “অযথা আলাদা করে শুধুমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায়ের দোকান বা বিষয়ের পোস্টারকে সামনে এনে বিতর্ক তৈরি করা হচ্ছে।”

আরও পড়ুনঃ ‘মেট্রো ও ট্রেন স্বাভাবিক করান, ব্যারিকেড সরান, বন্ধ করা যাবে না ইন্টারনেট’! অবিলম্বে ১৬৩ ধারার নোটিস সরানোর কেন্দ্রকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ

তবে এই সাফাইয়ের পরেও রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় থামেনি:

  • গৌতম দেবের মন্তব্য: শিলিগুড়ির প্রাক্তন মেয়র গৌতম দেব এই ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছেন, “ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। তাই সেখানে এমন পোস্টার সত্যিই ভাবা যায় না। সাধারণ মানুষই এর বিচার করবেন।”

  • অশোক ভট্টাচার্যের তোপ: সিপিএমের প্রবীণ নেতা তথা প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য বলেন, “হিন্দু জাগরণ মঞ্চের কাজই হলো ঘৃণা ছড়ানো এবং ধর্মে ধর্মে বিভেদ তৈরি করা। কে কোথা থেকে জিনিস কিনবেন, তা কেউ বেঁধে দিতে পারেন না। শিলিগুড়িতে মারোয়ারি, নেপালি থেকে সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে ব্যবসা করেন। এই রাজনীতি অত্যন্ত জঘন্য।” তিনি অবিলম্বে পুলিশ অথবা পোস্টার দাতাদেরই সেগুলি সরিয়ে ফেলার দাবি জানান।

  • বিজেপির অবস্থান: অন্যদিকে, বিজেপি জেলা সভাপতি অরুণ মণ্ডলের বক্তব্য, “হিন্দু সনাতনী রীতি অনুযায়ী হালাল করা খাবার খাওয়া যায় না। ধর্ম তো সংস্কৃতিরও অংশ। ভারত যদি ধর্মনিরপেক্ষ দেশ হয়, তবে মুসলিম পার্সোনাল ল বোর্ড থাকাও উচিত নয়।”

উল্লেখ্য, এবারের দুর্গাপুজোর অনেক আগে থেকেই আমিষ-নিরামিষ খাদ্যাভ্যাস এবং বাগেশ্বর বাবার বিভিন্ন নিদানকে কেন্দ্র করে বাংলায় রাজনৈতিক ও সামাজিক বিতর্ক দানা বেঁধেছিল। আর পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের এই পোস্টার সেই বিতর্ককে আরও কয়েক ধাপ বাড়িয়ে দিল।

এই মুহূর্তে

আরও পড়ুন