ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। বৃষ্টি হলেও এই গরম যে কাটবে না তা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। অপরদিকে, উত্তরবঙ্গে চরম ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শনিবার থেকেই উত্তরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আপাতত সেই বৃষ্টিই চলবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
আরও পড়ুনঃ দেশি ধানের চাষে ব্যস্ত কৃষকেরা; শিলিগুড়ির উত্তর পলাশে জৈবিক চাষে ফিরছে ঐতিহ্যের ছোঁয়া
জরুরি আবহাওয়া সতর্কতা| কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা
র্তমান উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা যাচ্ছে, গত কিছুক্ষণ ধরে হাওড়া জেলার বিভিন্ন এলাকায় প্রবল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং মেদিনীপুর জেলার একাধিক এলাকায় আগামী কিছু সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় রয়েছে।
বজ্রপাতের তীব্রতা কোথাও কোথাও বেশি হতে পারে। তাই অপ্রয়োজনীয়ভাবে বাইরে অবস্থান না করে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে আশ্রয় নিন।
সতর্ক থাকুন:
খোলা মাঠ, জলাশয় ও গাছের নিচে অবস্থান করবেন না।
বজ্রপাতের সময় বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন।
প্রয়োজনে নিরাপদ ভবনের ভিতরে আশ্রয় নিন।
রাস্তায় থাকলে নিরাপদ স্থানে থামুন এবং সতর্কতার সঙ্গে চলাচল করুন।
আবহাওয়া দফতর বলেছে, মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় পশ্চিমবঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার প্রবল বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। একদিনে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে সেখানে।
অন্যদিকে, আগামিকাল অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে কালিম্পং, কোচবিহারে। বুধবারও উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার পাহাড়- ডুয়ার্সে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বুধ থেকে শুক্র, বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।


