Friday, 28 August, 2026
28 August
HomeদেশFSSAI: ব্যাকফুটে নামী ব্র্যান্ড, বোর্নভিটা ও অ্যামওয়ে তুলে নিল বিভ্রান্তিকর বিজ্ঞাপন

FSSAI: ব্যাকফুটে নামী ব্র্যান্ড, বোর্নভিটা ও অ্যামওয়ে তুলে নিল বিভ্রান্তিকর বিজ্ঞাপন

খাদ্যদ্রব্যে ভুয়া পুষ্টিগুণ ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনী দাবির বিরুদ্ধে কঠোর অবস্থান নিল দেশের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’ (FSSAI)।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ সংবাদ প্রতিনিধি:

খাদ্যদ্রব্যে ভুয়া পুষ্টিগুণ ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনী দাবির বিরুদ্ধে কঠোর অবস্থান নিল দেশের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’ (FSSAI)। নিয়ন্ত্রক সংস্থার কড়া নোটিসের মুখে পড়ে ইতিমধ্যেই বোর্নভিটার প্রস্তুতকারী সংস্থা ‘মন্ডেলেজ ইন্ডিয়া’, ‘অ্যামওয়ে ইন্ডিয়া’-সহ একাধিক বড় ব্র্যান্ড তাদের পণ্যের ভুল দাবি ও আর্টওয়ার্ক প্রত্যাহার করতে বাধ্য হয়েছে।

আরও পড়ুনঃ ভাতা বেড়ে মাসে ২ হাজার টাকা, পুরোনো আবেদন বাতিল, জমা দিতে হবে নতুন ফর্ম; ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মন্ডেলেজ ও বোর্নভিটার পিছু হঠল

ভারতে অত্যন্ত জনপ্রিয় হেলথ ড্রিঙ্ক বোর্নভিটার বিজ্ঞাপনে অতিরঞ্জিত স্বাস্থ্য ও পুষ্টিগুণের দাবি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। FSSAI-এর নোটিস পাওয়ার পর:

  • বিজ্ঞাপন প্রত্যাহার: মন্ডেলেজ ইন্ডিয়া বোর্নভিটার সেই সমস্ত বিভ্রান্তিকর দাবি ও ই-কমার্স প্ল্যাটফর্মের বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে।

  • ভবিষ্যতের প্রতিশ্রুতি: নিয়ামক সংস্থাকে মন্ডেলেজ জানিয়েছে, ভবিষ্যতে যাতে এই ধরণের আইন লঙ্ঘন না হয় তা নিশ্চিত করা হবে।

আরও পড়ুনঃ এক পূর্ণিমা, বহু উৎসব; ভারতের বিভিন্ন প্রান্তে রাখিবন্ধনের বৈচিত্র্যময় রূপ ও ঐতিহ্য

অ্যামওয়ে ও অন্যান্য ব্র্যান্ডের ওপর খাঁড়া

  • অ্যামওয়ে নারকেল তেল: ‘১০০% খাঁটি’ (100% Pure Coconut Oil) বলে দাবি করা অ্যামওয়ে তাদের পুরনো স্টক বাজার থেকে তুলে নিয়েছে এবং প্যাকেজিং থেকে ‘100%’ শব্দটি বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

  • ‘এনার্জি ড্রিঙ্ক’ ব্যবহারে নিষেধাজ্ঞা: ক্যাফেইনযুক্ত ‘XS’ ড্রিঙ্কে ‘Energy Drink’ শব্দটির ব্যবহারে আপত্তি জানিয়েছিল FSSAI। অ্যামওয়ে জানিয়েছে, ২০২৬ সালের অগাস্টের পরবর্তী উৎপাদন চক্র থেকেই নতুন নিয়মের প্যাকেজিং বাজারে আসবে।

  • স্যাপিয়েন্স ল্যাবস ও জুজা ফুডস: ‘Sapiens Labs’ তাদের স্বতঃপ্রণোদিত ভুয়া দাবি এবং বিজ্ঞাপন তুলে নিয়েছে। অন্যদিকে, কেরালাভিত্তিক ‘Juza Foods’ তাদের পণ্যে ‘১০০% ভেগান’, ‘বাচ্চাদের জন্য আদর্শ’ বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মতো বিভ্রান্তিকর দাবি করার কথা মেনে নিয়েছে এবং লাইসেন্স ও প্যাকেজিং সংশোধন না হওয়া পর্যন্ত তাদের অনলাইন ই-কমার্স ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে।

গ্রাহক সুরক্ষায় বড় জয়

প্যাকেটজাত খাবার কেনার সময় সাধারণ মানুষ প্যাকেটের ওপর লেখা স্বাস্থ্য ও পুষ্টিগুণের দাবি দেখেই পণ্য চয়ন করেন। FSSAI-এর এই পদক্ষেপের ফলে বাজারজুড়ে খাদ্যপণ্যের ভুয়া ও বিভ্রান্তিকর বিপণন (Marketing) বন্ধ হবে এবং ক্রেতারা সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

এই মুহূর্তে

আরও পড়ুন