spot_img
Friday, 6 March, 2026
6 March
spot_img
HomeদেশSukhoi Su-30: বাড়ছে আশঙ্কা, রাডারেও মিলছে না হদিশ; অসমে ভেঙে পড়েছে সুখোই...

Sukhoi Su-30: বাড়ছে আশঙ্কা, রাডারেও মিলছে না হদিশ; অসমে ভেঙে পড়েছে সুখোই ৩০!

অসমের জোড়হাট থেকে আকাশে উড়েছিল যুদ্ধবিমানটি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সোমেন দত্ত, কোচবিহারঃ

অসমে দুর্ঘটনার কবলে বায়ুসেনার যুদ্ধবিমান সুখোই ৩০! রাত ৭টা ৪২ মিনিটের পর আর বিমানটির সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি।

আরও পড়ুনঃ বাংলা নয় শুধুমাত্র; দেশজুড়ে রাজ্যপাল ও উপ-রাজ্যপাল পদে রদবদল

বায়ুসেনার তরফে জানানো হয়েছে, বিমানটির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। তবে স্থানীয় এক বাসিন্দার তরফে দাবি করা হয়েছে, ভেঙেই পড়েছে বিমানটি।

জানা গিয়েছে, অসমের জোড়হাট থেকে আকাশে উড়েছিল যুদ্ধবিমানটি। কিন্তু ৭টা ৪২ মিনিটের পর থেকে আর তার সঙ্গে কোনও যোগাযোগই করা যায়নি। রাডারেও মিলছে না হদিশ। ফলে বাড়ছে আশঙ্কা। অসমের কার্বি আংলং জেলায় বিমানটি ভেঙে পড়েছে বলে সূত্রের দাবি। 

আরও পরুনঃ অজিত ডোভালের অন্যতম বন্ধু বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি; ‘স্তম্ভিত’ মমতা

উল্লেখ্য, সুখোই ৩০ এক অত্যন্ত শক্তিশালী, দুই ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমান। এর আসনসংখ্যা দুই। রাশিয়ার সুখোই এভিয়েশন কর্পোরেশন নির্মিত বিমানটি  আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে নিখুঁতভাবে আক্রমণ করতে সক্ষম।

শক্তিশালী রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমযুক্ত এই যুদ্ধবিমানটি শক্তিশালী ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল বহন করতে পারে। পাশাপাশি রুদ্রম-৩ এবং অস্ত্র ক্ষেপণাস্ত্র বহনেও সক্ষম রুশ এই যুদ্ধবিমান। উড়তে পারে শব্দের গতির দ্বিগুণ বেগেও। সেই কারণে বায়ুসেনার এক অন্যতম শক্তিশালী যান হিসেবে গণ্য হয় সুখোই ৩০। তবে অতীতেও বহুবার দুর্ঘটনার কবলে পড়েছে এই বিমান। অসমেও তেমনই দুর্ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এই মুহূর্তে

আরও পড়ুন