Tuesday, 21 July, 2026
21 July
Homeকলকাতা21 July: ফাইল খুলছে একুশে জুলাইয়ের; শুভেন্দুর ‘মাস্টারস্ট্রোক’ ২১ জুলাইয়ের আগে

21 July: ফাইল খুলছে একুশে জুলাইয়ের; শুভেন্দুর ‘মাস্টারস্ট্রোক’ ২১ জুলাইয়ের আগে

তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর, প্রথমবার ২১ জুলাই পালিত হবে মঙ্গলবার।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাত পোহালেই ২১ জুলাই। আর ঠিক তার আগের দিন, ২০ জুলাই, সোমবার বিধানসভায় দাঁড়িয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, সোমবার বিকেলেই তিনি পূর্বতন তৃণমূল সরকারের তৈরি করা ২১ জুলাই কমিশনের রিপোর্ট জনগণের সামনে আনবেন। 

আরও পড়ুনঃ অভিষেক তো ‘খুনি”; বিস্ফোরক মদন

এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘অধ্যক্ষ মহাশয়ের কাছ থেকে বিকেলে কিছুটা সময় চাইব। ১০ মিনিট। বিগত সরকার ২০১১ সালে ক্ষমতায় আসার পর ২১ জুলাই কমিশন গড়েছিল বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। আমি সেই রিপোর্ট আজকে বিকেলে জনগণের সামনে প্রকাশ করব।’ 

এরপর নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বতন তৃণমূল সরকারের দিকে কটাক্ষ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় যা যা পরামর্শ দিয়েছেন, যাঁরা কালকে ২১ জুলাই করবেন, তাঁরা ১৫ বছর সরকারে ছিলেন, তাঁরা কতটা কার্যকর করেছেন, আর করেননি, সেটা বিকেল বেলায় তথ্য-প্রমাণের ভিত্তিতে আমি বাংলার জনগণের সামনে রাখব।’

আরও পড়ুনঃ হায় রে! বিদেশে নয়, অভিষেককে SSKM-এ চোখের চিকিৎসা করানোর পরামর্শ আদালতের

মাথায় রাখতে হবে, ১৯৯৩ সালের ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস ‘ভোটার পরিচয়পত্র ছাড়া ভোট নয়’ দাবিতে কলকাতায় এক সমাবেশ করেছিল। অভিযোগ, সেই আন্দোলনের সময়ই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সেই সময় গুলি চালায় পুলিশ। তাতে ১৩ জন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই প্রতিবছর নিয়ম করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য় ২১ জুলাই কর্মসূচি করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী অবস্থায় থাকাকালীন তিনি দাবি করেন, ক্ষমতায় এলে এই হত্যার বিচার হবে। তিনি দোষীদের চিহ্নিত করে শাস্তি দেবেন।

যদিও ২০১১ সালে বাংলার কুর্সি দখল করেন মমতা। পতন হয় ৩৪ বছরের বাম দুর্গের। এরপরই ২১ জুলাইয়ের জন্য একটি কমিশন গড়া হয়। কিন্তু সেই কমিশন যে কী রিপোর্ট দেয়, কাদের দোষী সাব্যস্ত করে, এই বিষয়গুলি ১৫ বছরেও সামনে আসেনি। তবে বছর বছর নিয়ম করে শহিদ দিবস পালিত হয়েছে। 

 

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন