spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
Homeদক্ষিণবঙ্গED Raid: ‘ফুল অন অ্যাকশন’; সাতসকালেই অ্যাকশন মোডে ইডি

ED Raid: ‘ফুল অন অ্যাকশন’; সাতসকালেই অ্যাকশন মোডে ইডি

ইতিমধ্যেই একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডির টিম।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যে ফের অ্যাকশন মোডে ইডি। সাতসকালেই ইডি অভিযান শুরু। জানা গিয়েছে, বালি ও কয়লা পাচার কাণ্ডের তদন্তে এসেছে ইডি।

আরও পড়ুনঃ বিরাট চমক! মোহনবাগানের ফুটবলারকে হাইজ্যাক করল কেরালা

পশ্চিম বর্ধমান জেলার একাধিক জায়গায় ইডির অভিযান চলছে। ইতিমধ্যেই একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডির টিম।

আজ, ৩ ফেব্রুয়ারি সকালেই পশ্চিম বর্ধমানে পৌঁছে যায় ইডি টিম।  নবগ্রামে অভিযান চালায়। জানা গিয়েছে, ইস্টার্ন কোল ফিল্ড লিমিটেড-এর কয়লা বেআইনিভাবে উত্তোলন এবং অবৈধভাবে পাচার করার অভিযোগের তদন্ত করছে ইডি।  প্রায় ২৫-৩০ জন আধিকারিকের টিম এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চলছে।

আরও পড়ুনঃ ‘চূড়ান্ত’ ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি, ‘বিরাট ধন্যবাদ’ প্রধানমন্ত্রীর; ভারতের শুল্ক কমিয়ে ১৮ শতাংশ ঘোষণা ট্রাম্পের

দুর্গাপুরে ও পাণ্ডবেশ্বরেও চলছে তল্লাশি। দুর্গাপুরে বালি মাফিয়া প্রবীর দত্তের বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছেছেন। দীর্ঘদিন ধরেই বালির কারবারের সঙ্গে যুক্ত প্রবীর দত্ত। আগে পানাগড়ে থাকতেন, দুই বছর আগে এই বিলাসবহুল বাড়ি তৈরি করে এখানে থাকতে শুরু করেন। সম্প্রতি তিনি দুবাইয়েও গিয়েছিলেন বলে খবর।

ভোরবেলাতেই ইডির তিন সদস্যের টিম ও কেন্দ্রীয় বাহিনী তল্লাশি অভিযান চালায়। তাদের প্রথমে ঢুকতে দেওয়া হচ্ছিল না। পরে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে কার্যত জোর করেই বাড়ির ভিতরে ঢোকেন ইডি আধিকারিকরা। বালি কারবারের সঙ্গে আর কী কী যোগ রয়েছে, কত দূর বিস্তৃত- তা জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। তাঁর ভাইয়ের বাড়িতেও পৌঁছেছেন ইডি আধিকারিকরা। কয়লা পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি চালানোর পর এবার দুর্গাপুরে অভিযানে ইডি।

এই মুহূর্তে

আরও পড়ুন