আগামী দু ঘণ্টায় বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। রাজ্যের আট জেলায় বজ্র-বিদ্যুৎ-সহ দুই ঝড়-বৃষ্টির সতর্কতা। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুনঃ শুক্লা সপ্তমীতে ত্রিপুষ্কর যোগে বিশাখা নক্ষত্র, ব্যবসায় বাজিমাত করবে এই চার রাশি
বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে বাতাস। সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতরের৷
মৌসুমী অক্ষরেখা বাংলার বাইরে। ওড়িশার পুরীর ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগর থেকে পূবালী ও দক্ষিণ পুর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে বাংলায়।
আরও পড়ুনঃ গ্রুপ সি ও ডি শিক্ষাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসির
দক্ষিণবঙ্গ। আজ থেকে বৃষ্টি কমবে অস্বস্তি বাড়বে। শনি ও রবিবার মূলত উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা। আজ বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বাতাসে জলীয় বাষ্প বেশি; তাই বৃষ্টি না হলেই অস্বস্তি বাড়বে।



