spot_img
Monday, 16 March, 2026
16 March
spot_img
Homeউত্তরবঙ্গSiliguri: বঙ্গবার্তার খবরের জের, গ্রেফতার চা বাগানের সর্দার

Siliguri: বঙ্গবার্তার খবরের জের, গ্রেফতার চা বাগানের সর্দার

জেরায় সে জানিয়েছে টাকা নিয়ে তাকে ঠকানো হয়েছে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার জয়েন্তিকা চা বাগানে সহকারী ম্যানেজারকে খুনের ঘটনায় গ্রেফতার বাগানের সর্দার, খুন করে সে ওই জায়গাতেই দাঁড়িয়ে ছিল। আজ সকালেই সেই খবর বঙ্গবার্তায় তুলে ধরা হয়। তার ঠিক পরেই গ্রেফতার করা হয় চা বাগানের সর্দারকে।

আরও পড়ুন: টিএসএফ আন্দোলনে প্রভাবিত জনজীবন, স্তব্ধ জনজীবন

জেরায় সে জানিয়েছে টাকা নিয়ে তাকে ঠকানো হয়েছে। ওই ম্যানেজার তাকে টাকা নিয়ে অনেক ঘুরিয়েছে। সে চিন্তায় পড়েছে, তার পরিবার আছে, কি হবে তাদের! পাশে থাকা লোকেরা অবাক হয়ে গিয়েছিলো কিভাবে একটা মানুষ খুন করে ঐভাবে দাঁড়িয়ে থাকতে পারে। সে মানসিক ভাবে ভারসাম্য হারিয়ে ফেলে ছিল বলে মত তার পরিবারের লোকজন দের। আপাতত সে পুলিশ এর হেফাজত এ আছে। কয়েক বছর ধরে তার সাথে টাকা পয়সা নিয়ে প্রচন্ড গন্ডগোল করছিল ঐ ম্যানেজার। বারবার কথা দিয়ে কথা রাখেনি।

আরও পড়ুন:  ধারালো অস্ত্রের কোপে মৃ*ত্যু চা বাগানের ম্যানেজারের

চারদিক থেকে সে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিল। পরিবারের কাছ থেকেও নানা ধরনের কথা শুনতে হয়েছে তাকে। সর্দার জানিয়েছে যে এমন কাজ করায় সে নিজে অনুতপ্ত, সর্দার আরও জানিয়েছে এছাড়া তার কাছে কোন উপায় ছিল না। এদিকে এই ঘটনা নিয়ে চা বাগানের মানুষের মধ্য ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। যেখানে এই ঘটনা ঘটেছে , ওই এলাকায় আপাতত পুলিশি পাহারা বসানো হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন