spot_img
Saturday, 14 March, 2026
14 March
spot_img
Homeআবহাওয়াWeather: উত্তরে ভারী, দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা; ভোট-বঙ্গে টানা বৃষ্টি

Weather: উত্তরে ভারী, দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা; ভোট-বঙ্গে টানা বৃষ্টি

কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা ৷

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভোট-বঙ্গে আপাতত বৃষ্টি চলবে ৷ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব তুলনায় বেশি থাকতে চলেছে ৷ সেখানকার কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা ৷ বাকি অংশে হালকা থেকে মাঝারি পরিমাণে হতে পারে বৃষ্টি ৷

আরও পড়ুনঃ গ্যাস শুধু নয়, যুদ্ধের জেরে সাবান-শ্যাম্পুর বাড়ছে দাম

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোয় হালকা থেকে মাঝারি পরিমাণে চলবে বৃষ্টি। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে থাকতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে কমবেশি দুর্যোগ চলবে বলে জানা গিয়েছে।

বাংলাদেশ এবং তার আশপাশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করা ঘূর্ণাবর্তটি কিছুটা দূর্বল হয়েছে। তবে তার চারপাশে নিম্নচাপ অক্ষরেখাটি এখনও রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা দেড় কিলোমিটার থেকে সাড়ে চার কিলোমিটার পর্যন্ত ৷ এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। আর তাই উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোয় ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি পরিস্থিতি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তবে সব জায়গায় এক ভাবে বৃষ্টি হবে তা নয় ৷

আরও পড়ুনঃ ওৎ পেতে আছে সাক্ষাৎ মৃত্যু! ভয়ঙ্কর ঘটনা ভোররাতে

উত্তরবঙ্গের মতো না হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে একাধিক জেলায়। আগামিকাল রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে। ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হবেও। আপাতত মঙ্গলবার পর্যন্ত এই সতর্কতা রয়েছে। কোনও কোনও জেলায় বুধবারও বৃষ্টি হতে পারে। আজ শনিবার বীরভূম এবং মুর্শিদাবাদের হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়্গ্রাম পশ্চিম মেদিনীপুরেও ৷

কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা 26. 02 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33. 7 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৫২ শতাংশ। সর্বোচ্চ ৯৪ শতাংশ।

এই মুহূর্তে

আরও পড়ুন