spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
Homeজ্যোতিষ/আধ্যাত্মিকতাHoroscope Today: বৈধৃতি যোগে কেমন কাটবে চার রাশির কৃষ্ণা ষষ্ঠী?

Horoscope Today: বৈধৃতি যোগে কেমন কাটবে চার রাশির কৃষ্ণা ষষ্ঠী?

রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজকের রাশিফল বুধবার ১০ ডিসেম্বর ২০২৫। চাঁদ আজ সিংহ রাশিতে গোচর করবে। সূর্য এখন অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। চলছে বাংলা বছর ১৪৩২। পঞ্জিকা অনুসারে আজ দুপুর ১টা ৪৮ মিনিট পর্যন্ত থাকবে অঘ্রাণ কৃষ্ণা ষষ্ঠী তিথি। তারপর শুরু হবে অঘ্রাণ কৃষ্ণা সপ্তমী তিথি। আজ বৈধৃতি যোগ ও বিষকুম্ভ যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে মঘা নক্ষত্র ও পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আজ গণপতির দিন। আজ সকাল ৬টা ৬ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৪টে ৫৩ মিনিটে সূর্যাস্ত হবে। সিদ্ধিদাতার কৃপায় আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে।

দেখে নিন আজকের রাশিফল

মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আপনি আজ কোনও বিনোদনমূলক কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। অবসর সময়টি বন্ধুত্বের সঙ্গে অতিবাহিত করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে এবং কর্মজীবনে উন্নতির লক্ষ্যে গলায় রুপোর হার পরুন।

বৃষ রাশি: অন্যদের সঙ্গে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। এই রাশির কিছুজন আজ গয়না অথবা বাড়ির কোনও সরঞ্জাম কিনতে পারেন। আপনার সৃজনশীল ক্ষমতা আজ প্রচুর প্রশংসা এনে দেবে। শুধু তাই নয়, আপনার অপ্রত্যাশিত পুরস্কার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আপনি আজ একাকী সময় অতিবাহিত করিতে পছন্দ করবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ‘ওম গম গণপত্তায় নমঃ’-এই মন্ত্রটি প্রতিদিন ১১ বার পাঠ করুন।

আরও পড়ুনঃ দিনটা যেন একটু অস্থিরতার ছোঁয়া নিয়ে এসেছে! আজ বঙ্গে আরও কমতে পারে উষ্ণতার পারদ

মিথুন রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। সন্ধ্যা নাগাদ আজ আপনি আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। আজ আপনি আপনার দৈনিক সূচি থেকে বিরতি নিয়ে বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কোনও কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন। আজ কোথাও ভ্রমণের মাধ্যমে আপনার অর্থব্যয়ের সম্ভাবনা থাকলেও আপনি লাভবান হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গুড়, গম, ডালিয়া, লাল লঙ্কা এবং জাফরান দিয়ে বানানো খাবার বাবা অথবা পিতৃস্থানীয় ব্যক্তিদের খেতে দিন।

কর্কট রাশি: সামগ্রিকভাবে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি আর্থিক পরিচালনা এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার আজ কোথাও শিক্ষামূলক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সৎ চরিত্র বজায় রাখুন।

সিংহ রাশি: বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। বাবা-মায়ের চিন্তার কারণে আপনার উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। প্রেমের জীবনে আজ আপনাকে সচেতন হতে হবে। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা একটি পরিকল্পনা আজ সঠিকভাবে সম্পন্ন হতে পারে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে পুরনো এবং ছেঁড়া বই বাড়ি থেকে সরিয়ে দিন।

কন্যা রাশি: অতীতের কোনও ভুল সিদ্ধান্তের কারণে আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে এবং তাঁদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। একটি নতুন পরিকল্পনা অথবা প্রকল্প বাস্তবায়নের পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। আপনার ভালোবাসার মানুষকে কোনও বিশেষ ভারতে দেওয়ার থাকলে আজকেই দিন। সহায়ক গ্রহগুলির কারণে আজ আপনার মানসিক সন্তুষ্টি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে দুধ মেশানো জলে স্নান করুন।

তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিশেষ করে উচ্চ রক্তচাপে রোগীদের আজ সতর্ক থাকতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। এই রাশির ব্যবসায়ীদের আজ সচেতনভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই কেশর বা হলুদের মূল এটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে তা নিজের কাছে রাখুন।

আরও পড়ুনঃ ভারতের বোলিং টর্নেডোয় ধরাশায়ী প্রোটিয়া দুর্গ

বৃশ্চিক রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজে আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। পেশাগত ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে নিত্য নতুন দক্ষতা এবং প্রযুক্তির সঙ্গে নিজেকে মানিয়ে নিন। আপনার আজ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। অর্ধাঙ্গিনীর শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় আজ আপনি ব্যস্ত হয়ে পড়বেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গৃহ দেবতার বা আপনার ইষ্টদেবতার সোনার মূর্তি বাড়িতে রাখুন।

ধনু রাশি: আবেগপ্রবণ হয়ে আজ আপনি কোনও কাজ করবেন না। বাবা-মায়ের স্বাস্থ্যের প্রতি আজ অবশ্যই নজর দিন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনার ধারালো পর্যবেক্ষণ ক্ষমতা আজ অন্যদের তুলনায় আপনাকে এগিয়ে রাখবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি গরু দান করুন অথবা তা সম্ভব না হলে গরুর সমান মূল্য কোনও মন্দিরে অর্পণ করুন।

মকর রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজে আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। বাবা-মায়ের সঙ্গে আজ আপনি নিজের খুশি ভাগ করে নিতে পারেন। আপনি আজ একাকীত্ব থেকে মুক্ত হবেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে এবং কর্মজীবনে উন্নতির লক্ষ্যে ভোর বেলায় ঘরের জানালা খোলা রাখুন এবং সূর্যের আলো প্রবেশ করতে দিন।

কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। যার ফলে বাবা অথবা পিতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ চাইতে পারেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি বিশেষ কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে প্রশংসা এবং অভিনন্দন পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই অতিবাহিত করুন। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে মিছরি খান এবং জল পান করুন।

মীন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একজন অসুস্থ আত্মীয়ের সঙ্গে দেখা করতে পারেন। এই রাশির ব্যবসায়ীদের আজ হঠাৎ করেই কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। আপনি আজ একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে প্রসাদ অর্পণ করে তা অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন

এই মুহূর্তে

আরও পড়ুন