সাতসকালে কলকাতা বিমানবন্দরে তুমুল হইচই। ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। ইতিমধ্যেই বিমান থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে এবং ভিতরে তন্নতন্ন করে তল্লাশি চালানো হচ্ছে।
আরও পড়ুনঃ ভারতের ট্রেড ইউনিয়নগুলির মুখে কুলুপ; ১৩ লাখ কর্মীর চাকরি ঝুঁকির মুখে
বিমানে বোমা রাখার খবর ছড়িয়ে পড়তেই কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন বিমান যাত্রীরা।
জানা গিয়েছে, কলকাতা থেকে শিলংগামী বিমানে বোমাতঙ্ক ছড়ায়। ইন্ডিগোর ওই বিমানের ল্যাভরেটরি অর্থাৎ শৌচাগার থেকে একটি চিরকুট উদ্ধার হয়।
আরও পড়ুনঃ আজ থেকেই শুরু ইন্ডিয়ান সুপার লিগ; গতকাল সম্পূর্ণ স্কোয়াড ঘোষণা করল মোহনবাগান সুপার জায়ান্ট
ওই চিরকুট খুলতেই দেখা যায়, লেখা রয়েছে যে বিমানে বোমা রাখা আছে। এরপরই তুমুল আতঙ্ক ছড়ায়। বিমানের ক্রু সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেয়।
একে একে যাত্রীদের বিমান থেকে নামানো হয়। এরপর গোটা বিমানে তল্লাশি শুরু করা হয়। এখনও তল্লাশি চলছে।









