Saturday, 23 May, 2026
23 May
HomeকলকাতাUber: আগামীকাল থেকে বন্ধ Uber শাটল পরিষেবা, এল নতুন পরিষেবা

Uber: আগামীকাল থেকে বন্ধ Uber শাটল পরিষেবা, এল নতুন পরিষেবা

এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে কলকাতার দৈনন্দিন যাতায়াতে বেশ প্রভাব পড়তে পারে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতার নিত্যযাত্রীদের জন্য বড় ধাক্কা— ২ এপ্রিল ২০২৬-এর পর থেকে Uber শাটল পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে। সংস্থার পক্ষ থেকে ইউজারদের পাঠানো ইমেলেই জানানো হয়েছে যে, নির্দিষ্ট এই তারিখের পর আর শাটল রাইড পাওয়া যাবে না এবং অ্যাপ থেকেও এই পরিষেবা তুলে নেওয়া হবে।

আরও পড়ুনঃ যুদ্ধের আঁচ এবার বিছানায়, বাড়ছে ‘কন্ডোমের’ দাম

ফলে শহরের বহু অফিসগামী মানুষ, যারা প্রতিদিন নির্দিষ্ট রুটে এই পরিষেবার উপর নির্ভর করতেন, তারা নতুন করে যাতায়াতের ব্যবস্থা করতে বাধ্য হবেন। একই সঙ্গে উবার জানিয়েছে, যাদের শাটল সাবস্ক্রিপশনে অব্যবহৃত ব্যালান্স রয়েছে, তা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।

এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে কলকাতার দৈনন্দিন যাতায়াতে বেশ প্রভাব পড়তে পারে। অফিস টাইমে বাস ও অন্যান্য গণপরিবহণে ভিড় আরও বাড়বে এবং অনেকের ক্ষেত্রেই যাতায়াতের খরচও বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুনঃ বাইরে খাঁ খাঁ রোদ, এসে গেল গরমে জ্বলে-পুড়ে যাওয়ার দিন

উবার ইতিমধ্যেই সারা দেশ জুড়ে তাদের শাটল ব্যবসা গুটিয়ে নিচ্ছে, এবং সেই ধারাবাহিকতায় কলকাতাতেও এই পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যাত্রীদের এখন বিকল্প হিসেবে সরকারি বাস, মেট্রো, কারপুল বা অন্যান্য অ্যাপ-ভিত্তিক পরিবহণ পরিষেবার উপর নির্ভর করতে হবে।

তবে কলকাতায় CityFlo নামক একটি নতুন পরিষেবা চালু হয়েছে, সেটা তোমরা দেখতে পারো।

এই মুহূর্তে

আরও পড়ুন