কলকাতা / লেকটাউন:
নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসু জেলবন্দি হওয়ার পর থেকেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বিভিন্ন আয়োজনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেরই দাবি, এ বছর শ্রীভূমির দুর্গাপুজোয় অতীতের সেই জৌলুস, ডিজনিল্যান্ড বা বুর্জ খলিফার ধাঁচের থিম কিংবা মহালয়া থেকেই দর্শনার্থীদের সেই উপচে পড়া ভিড় দেখা যায়নি। দুর্গাপুজোর পাশাপাশি সুজিত বসুর উদ্যোগে লেকটাউন ও শ্রীভূমিতে যে জনপ্রিয় ক্রিসমাস কার্নিভাল আয়োজিত হতো, এ বছর তা আদৌ হবে কি না—তা নিয়ে এখন জোর জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশটা নিয়ে নেব’, বললেন এপার বাংলার পরিবহনমন্ত্রী অর্জুন সিং
কার্নিভালের চেনা ছবি ও অনিশ্চয়তা বড়দিন ও বর্ষবরণের সময় পার্ক স্ট্রিট ও বো ব্যারাকের পাশাপাশি লেকটাউন ও শ্রীভূমি চত্বরেও আলো ও উৎসবের আমেজ চোখে পড়ত। লেকটাউন ক্লক টাওয়ারের সার্ভিস লেন থেকে শ্রীভূমি পর্যন্ত পিঠে-পুলি উৎসব, নানা ধরনের খাবারের স্টল, আলোকসজ্জা এবং ১ জানুয়ারি বিশাল সান্তাক্লজ, ক্রিসমাস পরী ও ব্যান্ডপার্টির শোভাযাত্রা ছিল এই কার্নিভালের অন্যতম আকর্ষণ। তবে এ বছর এখনও পর্যন্ত আয়োজন নিয়ে কোনো স্পষ্ট রূপরেখা সামনে আসেনি, ফলে কার্নিভাল ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কী বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা? এই কার্নিভালের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে:
-
শারদ্বত মুখার্জি (বিধায়ক ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী): পুরো বিষয়টি ক্লাবের নিজস্ব আয়োজন বলে জানিয়ে তিনি বলেন, “পুরো বিষয়টা ক্লাবের তরফে আয়োজন করা হয়। আমি তো ক্লাবের সঙ্গে যুক্ত নই, যদি তারা কোনো সাহায্য চায়, নিশ্চয়ই করব।”
আরও পড়ুনঃ অভিযুক্ত কলকাতার যুব নেতা! সিপিএমের অন্দরে ফের যৌন কেলেঙ্কারি
-
কনক দেবনাথ (রাজ্য বিজেপির এক্সিকিউটিভ কমিটির সদস্য ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর সভাপতি): ক্লাবের বৈঠক এখনো হয়নি জানিয়ে তিনি বলেন, “এখনো পর্যন্ত আমাদের ক্লাবের মিটিংটা হয়নি। সম্ভবত ৭ তারিখের মধ্যে হবে।” ব্যক্তিগত মতামত প্রকাশ করে তিনি আরও বলেন, “ক্রিসমাস আমাদের উৎসব নয়। এটা সনাতনী কালচারের মধ্যে পড়ে না। কিন্তু যেহেতু আগেই করতেন, এখন ক্লাবে যারা রয়েছেন, আমি পুজোর প্রেসিডেন্ট ছিলাম। যেহেতু ক্লাবের সাথে রয়েছি তাই আলোচনা হলে জানাতে পারব। সুজিত বোস সর্বধর্ম সমন্বয় করছেন। আমি সর্বধর্ম সমন্বয়ের লোক নই। আমি সনাতনী ব্যক্তি এবং আমাদের দেশীয় দেবতাদের অভাব নেই, তেত্রিশ কোটি দেবতা আছে। আমাদের ইউরোপ থেকে খ্রিস্ট ধর্মের লোককে নিয়ে উৎসব করতে হবে কেন? তবে এরকম কেউ করলেও তাতে কোনো আমার অ্যালার্জি নেই… আমাদের আরও ছোট ছোট দেবতা যাঁরা রয়েছেন তাদের মধ্যে যম পুজো করা যেতে পারে, মনসা পুজো করা যেতে পারে, বরুণের পুজো করা যেতে পারে, সূর্যের পুজো করা হলো এই কয়েকদিন আগে। কাজেই দেবতার অভাব আমাদের নেই।”
-
ডিকে গোস্বামী (ক্লাবের প্রাক্তন সংশ্লিষ্ট মুখ): সুজিত বসুর সময়ে ক্লাবের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকা ডিকে গোস্বামী এ বিষয়ে স্পষ্ট জানিয়ে দেন, “আমি জানি না, এই বছর আমি ক্লাবে নেই।”
সব মিলিয়ে, ক্লাবের আসন্ন বৈঠক ও চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে উৎসবপ্রেমীরা।


