spot_img
Tuesday, 10 March, 2026
10 March
spot_img
HomeদেশIndia's Arms Import: সৌদি-কাতার-পাক থেকে বেশি অস্ত্র কিনছে ভারত! যুদ্ধের আবহে নয়া...

India’s Arms Import: সৌদি-কাতার-পাক থেকে বেশি অস্ত্র কিনছে ভারত! যুদ্ধের আবহে নয়া তথ্য সামনে

বিগত পাঁচবছরে ইউক্রেনের পরে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে ভারত।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মধ্য এশিয়ায় যুদ্ধ চলছে। এদিকে ইউরোপে ইউক্রেনেও যুদ্ধ চলছে বিগত কয়েক বছর ধরে। এরই মাঝে জানা গেল, বিগত পাঁচবছরে ইউক্রেনের পরে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে ভারত। ২০২১ থেকে ২০২৫ সালের তথ্য প্রকাশ করে এই দাবি করেছে স্টকহোম ইন্টারন্যাশেনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই।

আরও পড়ুনঃ কাঁপছে ইরান! তেহরানে অ্যাসিড বৃষ্টির সতর্কতা

রিপোর্ট অনুযায়ী, ২০২১ সাল থেকে ২০২৫ পর্যন্ত বিশ্বের অস্ত্র আমদানির ৯.৭ শতাংশ করেছে ইউক্রেন। আর ভারত এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে ৮.২ শতাংশ অস্ত্র আমদানির ফলে। এর আগে ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে ভারতের অস্ত্র আমদানি ছিল গোটা বিশ্বের ৯.৩ শতাংশ। এদিকে ২০১৬-২০ থেকে ২০২১-২৫ সময়কালে ভারতের অস্ত্রের আমদানি কমেছে ৪ শতাংশ।

রিপোর্ট অনুযায়ী, ভারতের আমদানির ৪০ শতাংশ রাশিয়া থেকে এসেছে। এরপর ২৮ শতাংশ আমদানি এসেছে ফ্রান্স থেকে এবং ইজরায়েল থেকে ১৫ শতাংশ অস্ত্র আমদানি করেছে ভারত। এদিকে বিশ্বের মোট আমদানির নিরিখে পাকিস্তান ভারতের থেকে পিছিয়ে।

আরও পড়ুনঃ অভিযুক্তদের করলেন সতর্ক; ‘দাবাং’ মেজাজে রাজগঞ্জ থানার ‘দাবাং IC’

তবে ২০১৬-২০২০’র থেকে ২০২১-২৫ সময়কালে ৬৬ শতাংশ অস্ত্র আমদানি বাড়িয়েছে পাকিস্তান। তাদের অস্ত্র আমদানির ৮০ শতাংশ, তুরস্ক থেকে তারা ৭ শতাংশ অস্ত্র আমদানি করেছে। এর আগে ২০১৬-২০ সময়কালে পাকিস্তানের অস্ত্র আমদানির ৭৩ শতাংশ ছিল চিন থেকে।

এদিকে অস্ত্র আমদানির তালিকায় ভারতের পরে তৃতীয় স্থানী আছে সৌদি আরব এবং চতুর্থ স্থানে কাতার। পাকিস্তান আছে পঞ্চম স্থানে। এদিকে এই তালিকায় চিন আছে ২১তম স্থানে। তাদের অস্ত্র আমদানির ৬৬ শতাংশই রাশিয়া থেকে আসে। ইউক্রেন এবং ফ্রান্স থেকে তারা যথাক্রমে ১৫ এবং ১৩ শতাংশ অস্ত্র আমদানি করে। এদিকে রাশিয়ার অস্ত্র রফতানির ক্ষেত্রে সবথেকে ওপরে আছে ভারত। রাশিয়া ৪৮ শতাংশ অস্ত্র রফতানি করে ভারতকে। চিন এবং বেলারুশকে তারা রফতানি করে ১৩ শতাংশ অস্ত্র। আর আমেরিকা এই তালিকায় আছে অষ্টম স্থানে। তাদের ১৭ শতাংশ আমদানি আসে ব্রিটেন থেকে, ১৪ শতাংশ থেকে আসে ফ্রান্স থেকে।

এই মুহূর্তে

আরও পড়ুন